Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ONGC: "শিল্পে উদাসীন রাজ্য," অশোকনগরে থমকে তেল উত্তোলনের কাজ; ৬ বছর অপেক্ষার পর বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী

ONGC Oil Fields: বাংলায় শিল্পের করুণ দশা। কর্মসংস্থান নিয়ে বারবার শাসকদলকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। আর এরই মাঝে এবার বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। অশোকনগর সংলগ্ন এলাকায় চার চারটি তৈল উত্তোলন কেন্দ্র চিহ্নিত করা গেলেও রাজ্যের অনীহার কারণে তেল উত্তোলন সম্ভব হচ্ছে না বলে অভিযোগ মন্ত্রীর।

২০১৮ সালে উত্তর ২৪ পরগনার অশোকনগরের আশেপাশে নতুন চারটি তৈল উত্তোলন কেন্দ্র চিহ্নিত করেছিল রাষ্ট্রায়ত্ত তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন বা ONGC। কিন্তু ৬ বছর পেরিয়ে গেলেও রাজ্যের তৃণমূল সরকারের তরফে দেওয়া হয়নি পিএমএল অর্থাৎ পেট্রোলিয়াম মাইনিং লিজ়। ২০২০-তে ফের আবেদন জানালেও রাজ্য কর্ণপাত করেনি বলে অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর।

HARDEEP

বৃহস্পতিবার লোকসভায় এনিয়ে সরব হন হরদীপ সিং পুরী (Hardeep Singh Puri)। জানান, ONGC-র তরফ থেকে ২০১৮ সালে অশোকনগরের (Ashokenagar) বাইগাছি এলাকায় প্রথম খনিজ তেলের (Crude oil) সন্ধান পাওয়া গিয়েছিল।

এরপর দৌলতপুর, সেনডাঙা, ভুরকুন্ডা-সহ উত্তর ২৪ পরগনার দেগঙ্গা, বনগাঁর বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন সময়ে খননকার্য (Mining) চালিয়ে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধানে খোঁজ চালায় অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ONGC)।

সেই কঠোর শ্রমের ফলশ্রুতি হিসেবে চারটি নতুন তৈল উত্তোলন কেন্দ্রের সন্ধান পায় ওএনজিসি। অশোকনগর-২, কাঁকপুল-১, ভুরকুন্ডা-১ ও রানাঘাট-২ নামে চিহ্নিত ওই কেন্দ্রগুলিতে মাটির নিচে হাইড্রোকার্বন রয়েছে বলে জানায় ওএনজিসি।

এদিন পেট্রোলিয়াম মন্ত্রী বলেন, "সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ইন্টিগ্রেটেড ফিল্ড ডেভেলপমেন্ট প্ল্যানের আওতায় ৯৯.০৬ বর্গকিমি এলাকা জুড়ে চারটি কেন্দ্র চিহ্নিত করা গিয়েছিল। চলতি বছরের ১০ জুলাই ভারত সরকার গোটা পরিকল্পনায় সিলমোহরও দেয়। গত অক্টোবরে পশ্চিমবঙ্গ সরকারকে জমি লিজ দেওয়ার জন্য ফের সুপারিশ পত্রও পাঠানো হয়। কিন্তু তা সত্ত্বেও কোনও উত্তর মেলেনি।"

২০১৮-তে ওই এলাকাগুলিতে পরীক্ষামূলকভাবে যে খননের কাজ ওএনজিসি শুরু করেছিল তা এখন বন্ধ। প্ল্যান্টগুলিতে জন্মেছে আগাছা। খাঁ খাঁ করছে গোটা এলাকা। কর্মসংস্থান হওয়ার আশায় বুক বেঁধেছিলেন স্থানীয়রা। কেউ কেউ আবার প্ল্যান্টের বাইরে দোকানও বসিয়েছিলেন। কিন্তু সবই এখন অস্তাচলে। অশোকনগরে প্ল্যান্ট না হওয়ার দায় রাজ্য সরকারের বলেই জানিয়ে দিল কেন্দ্র।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+