Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নবরূপে প্রকাশ ওয়ান ইন্ডিয়ার, ডিজিটাল স্পেসে উদ্ধাবন ও নেতৃত্ব দেওয়ার পথে আরও একধাপ এগোল এই বহু ভাষিক মাধ্যম

স্বাধীনতার দিন থেকে নবরূপে প্রকাশ পেয়েছে ওয়ান ইন্ডিয়া। বহুভাষিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম এখন প্রতি পাঁচজন ইন্টারনেট ব্যবহারকারীর একজনের সঙ্গে যুক্ত।

Oneindia

  • ওয়ান ইন্ডিয়ার নব পরিচয়

'ওয়ান ইন্ডিয়া' প্রতিটি ভারতবাসীকে পরিষেবা দিতে বহুভাষিক একটি সংস্থা। তাদের নতুন ব্র্যান্ডিং করতে পেয়ে সংস্থা গর্বিত। ওয়ান ইন্ডিয়ার এই নতুন অবস্থান তাদের দৃষ্টিভঙ্গি একীভূত এবং উমুক্ত ভারতের প্রতি দিক নির্দেশ করে।

  • রয়েছে শক্তিশালী ভিত্তি

নতুন পরিচয় দিতে গিয়ে সেখানে কেবলমাত্র 'ওয়ান ইন্ডিয়া' শব্দবন্ধ ধারণ করা হয়েছে। যা ভিস্যুয়াল আপডেটের বাইরে চলে গিয়েছে। এটি তাদের ভিত্তিকে উদযাপন করতে গিয়ে ভবিষ্যতকে বরণ করে নিতে তৈরি। এই পুনঃপরিকল্পিত পরিচয় সীমাহীন সুযোগের দরজা খুলে দিয়েছে। বিষয়টি সুনিশ্চিত করেছে সুবিধাগুলি প্রত্যেক ভারতবাসীর কাছে পৌঁছে যাবে।

  • কবে থেকে শুরু হয়েছে যাত্রা

১৯৯৯ সালে ইন্ডিয়া ইনফো ডটকম নামে চালু ওয়ান ইন্ডিয়া প্রাথমিকভাবে তৎকালীন জেন-এক্স-এর দৃষ্টি আকর্ষণ করে এবং গত ২৫ বছরে জেন এক্স ও তার পরেও যুক্ত হতে হতে বিবর্তিত হয়েছে। এই ঐতিহাসিক যাত্রা ওয়ান ইন্ডিয়ার মানিয়ে নেওয়া এবং তার বৈচিত্রময় শ্রোতাদের পরিবর্তিত চাহিদা পূরণের প্রতিশ্রুতি প্রতিফলিত করেছে।

  • ওয়ান ইন্ডিয়ার প্রতিশ্রুতি

শ্রেষ্ঠত্বের প্রতি ওয়ান ইন্ডিয়ার প্রতিশ্রুতি তাদের প্রাসঙ্গিক, মূল্যবান, আসল, উচ্চমানের এবং আবেগঘন বিষয়বস্তু তৈরিতে প্রতিফলিত হয়েছে। এই পরিবর্তনের লক্ষ্য শ্রোতাদের আরও ক্ষমতায়ন করা, যাঁরা তাঁদের জ্ঞান, অভিজ্ঞতা এবং সামাজিক মর্যাদা বাড়ানোর চেষ্টা করেন। পাঠকদের অনন্য পছন্দ ও আগ্রহের উপযোগী বিষয় উপস্থাপনের মাধ্যমে ওয়ান ইন্ডিয়া একটি ব্যক্তিগত ও বড় অভিজ্ঞতা অর্জন করেছে।

  • ওয়ান ইন্ডিয়ার নতুন লোগো

৭৮ তম স্বাধীনতা দিবসের দিন থেকে নতুন লোগো চালু করেছে। নতুন লোগোটি ওয়ান ইন্ডিয়ার বহুভাষিক গতিশীলতাকে প্রকাশ করেছে। এটি সামগ্রিক, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক, যা ওয়ান ইন্ডিয়ার ব্যক্তিত্ব, মূল্যবোধ ও ব্র্যান্ডের অবস্থানকে তুলে ধরেছে। ওই অনন্য, বহুমুখী এবং একীভূত পরিচয় ব্যবস্থা প্রস্তাবিত আধুনিক, প্রাসঙ্গিক এবং কার্যকরী ওয়ান ইন্ডিয়ার একটি দৃশ্যমান উপস্থাপনা। এটি ব্র্যান্ডটিকে সামঞ্জস্যপূর্ণ, চিহ্নিত করার জন্য তৈরি করা হয়েছে।

  • বহুভাষিক সংবাদ মাধ্যম

ওয়ান ইন্ডিয়া দেশের প্রধান গন্তব্য হয়ে দাঁড়িয়েছে। সেখানের শ্রোতার পছন্দের ভাষায় আকর্ষক বিষয়বস্তু উপস্থাপন করা হয় ইংরেজি, হিন্দি, তামিল, কন্নড়, মালায়লম, তেলেগু, মারাঠি, গুজরাতি, ওড়িয়া, বাংলা ও পাঞ্জাবি ভাষায়। ওয়ান ইন্ডিয়া দর্শকদের ভাষাগত চাহিদা পূরণ করেছে।

  • ব্যাপক প্রভাব

প্রতি মাসে কুড়ি কোটি ইউনিক ইউজার রয়েছে ওয়ান ইন্ডিয়ার। প্রতি পাঁচজন ইন্টারনেট ব্যবহারকারীর একজন ওয়ান ইন্ডিয়ার সঙ্গে যুক্ত। ওয়ান ইন্ডিয়া দেশের ইন্টারনেট ব্যবহারকারী জনসংখ্যার ২৫ শতাংশের কাছে পৌঁছে গিয়েছে। এই প্রাপ্তিতে ওয়ান ইন্ডিয়া ডিজিটাল দুনিয়ায় বড় খেলোয়াড় হিসেবে বিশেষ ভূমিকা নিয়েছে। ওয়ান ইন্ডিয়া সারা দেশে বিশাল ও বৈচিত্রময় শ্রোতাদের কার্যকরভাবে যুক্ত করার ক্ষমতা প্রদর্শন করেছে।

  • বিজ্ঞাপনদাতাদের কাছেও সুযোগ

বিজ্ঞাপন দাতাদের কাছেও নতুন সুযোগ তৈরি করেছে ওয়ান ইন্ডিয়া। বিজ্ঞাপনদাতাদের কাছে আবেদন, আসুন নতুন কল্পনা করা ওয়ান ইন্ডিয়ার গতিশীল জগৎকে আবিষ্কার করুন। ওয়ান ইন্ডিয়া ব্যবহারকারী ও বিজ্ঞাপানদাতাদের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্কে উন্নীত করতে ডিজাইন করা একটি প্ল্যাটফর্ম। যেখানে উভয়পক্ষই মূল্য লাভ করেন। ভারসাম্যপূর্ণ ও ন্যায্য পরিবেশ বজায় রাখার মাধ্যমে ওয়ান ইন্ডিয়া এমন একটি স্থান তৈরি করেছে, যেখানে প্রত্যেকে সন্তুষ্ট এবং যুক্ত থাকার বিষয়টি অনুভব করেন। এই অনুভব একটি সমৃদ্ধ ও সংযুক্ত সম্প্রদায়ের দিকে নিয়ে যায়।

  • ওয়ান ইন্ডিয়ার হাউস অফ ব্র্যান্ড

ওয়ান ইন্ডিয়ার নির্দিষ্ট বিষয়ের ওপরে পোর্টাল রয়েছে। যা নির্দিষ্ট স্বার্থ পূরণ করে ও সামগ্রিক অভিজ্ঞতা বাড়ায়। এগুলির মধ্যে রয়েছে,

  • ফিল্মি বিট- বিনোদন সম্পর্কিত
  • ড্রাইভ স্পার্ক- অটোমোটিভ
  • গুড রিটার্নস-অর্থ সম্পর্কিত
  • মাইখেল- খেলাধূলা
  • গিজবট- প্রযুক্তি
  • নেটিভ প্ল্যানেট-ভ্রমণ
  • বোল্ড স্কাই- লাইফ স্টাইল
  • ক্যারিয়ার ইন্ডিয়া- শিক্ষা
  • হিটজফিড- ভাইরাল বিষয়বস্তু

এই পোর্টালগুলি বিভিন্ন শ্রেণির কাছে মূল্যবান। সেখানে আকর্ষক বিষয়বস্তু রয়েছে। যা বিভিন্ন সম্প্রদায় ও স্বার্থকে একত্রিত করে। যা ইতিবাচক পরিবর্তন এবং জীবনকে প্রভাবিত করতে সংস্থার প্রতিশ্রুতিকে প্রমাণ করেছে।

  • অগ্রগতির প্রতিশ্রুতি

এই রিব্র্যান্ডিং ওয়ান ইন্ডিয়ার যাত্রায় একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে চিহ্নিত। যা ইতিবাচক পরিবর্তন ও জীবনকে প্রাভাবিত করতে সংস্থার প্রতিশ্রুতিকে প্রমাণ করে।

  • ওয়ান ইন্ডিয়া সম্পর্কে

ওয়ান ইন্ডিয়া একটি প্রিমিয়ার ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম যা ভারতীয় দর্শকদের সংবাদ, বিনোদন, মূল্যবান সামগ্রী প্রদানের জন্য নিবেদিত। ওয়ান ইন্ডিয়ার দৃষ্টি রয়েছে একতা, উন্মুক্ততা ও সীমাহীন সুযোগের ওপরে। ওয়ান ইন্ডিয়া ডিজিটাল স্পেসে উদ্ধাবন ও নেতৃত্ব দিয়ে চলেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+