Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিএসএফ-ওয়ানইন্ডিয়া পার্টনারশিপ: সীমান্তের অতন্দ্র প্রহরীদের সম্মাননায় এক অনন্য ডিজিটাল ট্রিবিউট

বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর সঙ্গে একটি অনন্য পার্টনারশিপে আবদ্ধ হয়েছে ওয়ানইন্ডিয়া। বিএসএফ বিশ্বের বৃহত্তম সীমান্তরক্ষী বাহিনী এবং ভারতের সুরক্ষার প্রথম স্তম্ভ। তাঁদের সঙ্গে এই পার্টনারশিপ নিঃসন্দেহে উল্লেখযোগ্য এক মাইলফলক।

এই অনন্য ডিজিটাল পার্টনারশিপের লক্ষ্য হল বিএসএফ কর্মীদের অসাধারণ গল্প, সাহসী অভিযান এবং অনুপ্রেরণামূলক আত্মত্যাগের বিষয়গুলি তুলে ধরা, যাঁরা নিঃস্বার্থভাবে দেশের সীমান্ত সুরক্ষায় নিয়োজিত। বহু দশক ধরে তাঁদের বীরত্বের অনেক কাহিনিই হয়তো অজানা রয়ে গিয়েছে। এই পার্টনারশিপের মাধ্যমে ওয়ানইন্ডিয়া সারা দেশে সেই কাহিনিগুলি ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবে, ওয়ানইন্ডিয়া নিজেদের সুবিশাল ডিজিটাল ইকোসিস্টেম ব্যবহার করে ভারতজুড়ে ৩৬ কোটিও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে। গল্পগুলি একাধিক ভারতীয় ভাষায় উপস্থাপন করা হবে, যাতে দ্বিতীয় এবং তৃতীয় টিয়ারের শহরগুলি সহ উন্নয়নশীল এলাকার নাগরিকেরা উর্দিধারী পুরুষ ও মহিলাদের বীরত্বের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হতে পারে। ছোট ভিডিও এবং রিল থেকে শুরু করে গভীর বিশ্লেষণাত্মক নিবন্ধ, সাক্ষাৎকার এবং লাইভ ইভেন্টের কভারেজ পর্যন্ত—ওয়ানইন্ডিয়া বিএসএফ-এর সাহসিকতার ঐতিহ্যকে দৈনন্দিন ভারতীয়দের কাছে পৌঁছে দেবে। এগুলিতে শুধু সেনার জীবনের নানা তথ্যই থাকবে না, থাকবে অনুপ্রেরণা, আমাদের মনে করিয়ে দেবে সেই নীরব যোদ্ধাদের কথা যাঁরা সর্বদা কঠোরতম পরিস্থিতিতে দেশ প্রহরায় নিয়োজিত থাকেন।

২০০৬ সালে প্রতিষ্ঠিত OneIndia.com হল ভারতের অন্যতম বিশ্বস্ত বহুভাষিক ডিজিটাল সংবাদ প্ল্যাটফর্ম। ইংরেজি ছাড়াও ৮টি ভারতীয় ভাষায়—হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়, বাংলা, গুজরাতি এবং ওড়িয়ায় এটি সংবাদ পরিবেশন করে। প্রতি মাসে ১৫ কোটির বেশি ইউনিক ইউজার এবং ৩০০ কোটির বেশি পেজ ভিউ সহ, ওয়ানইন্ডিয়া কমস্কোর ব়্যাঙ্কিংয়ে ভারতের শীর্ষ ১০টি নিউজ পোর্টালের মধ্যে ধারাবাহিকভাবে স্থান করে নিয়েছে।

ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলিতে ওয়ানইন্ডিয়া প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের জন্য বিশেষজ্ঞ সাক্ষাৎকার, রাজনৈতিক বিতর্ক, সংবাদের ব্যাখ্যা এবং গভীর বিশ্লেষণ নিয়ে আসে। বিএসএফ-এর সঙ্গে এই সহযোগিতা সাংবাদিকতার প্রতি ওয়ানইন্ডিয়ার স্থায়ী প্রতিশ্রুতি, তাঁদের সঙ্গে যুক্ত হওয়ার লক্ষ্যকে প্রতিফলিত করে। ওয়ানইন্ডিয়া এবং বিএসএফ একসঙ্গে প্রত্যেক ভারতীয়কে সেই সাহসের বীরগাঁথা জানার আমন্ত্রণ জানাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+