অপরাধ শুধু সুন্দর পোশাক এবং সানগ্লাস পরা! দলিত যুবককে বেধড়ক মার
সুন্দর পোশাক এবং সানগ্লাস পড়ার অপরাধে দলিত যুবককে মার! মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাটের বানাসকাঁথা জেলায়। ইতিমধ্যে ঘটনায় মামলা রুজু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। খতিয়ে দেখা হচ্ছে পুরো ঘটনা। ঘটনায় গুরুতর আহত ওই যুবক।
শুধু তাই নয়, যুবকের মাকেও মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর আহত তিনিও। দুজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ওই যুবক বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিলেন। পরণে ছিল ভালো পোশাক এবং চোখে রোদ চশমা। আর তা দেখেই সেই সময়ে নাকি সাতজন আসে এবং দলিত ওই যুবককে গালিগালাজ করতে থাকে বলে অভিযোগ। এমনকি প্রাণে মারারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সেই সময় বড় কিছু অঘটনা না ঘটলেও রাতে বদলে যায় পরিস্থিতি।
সেদিন সন্ধ্যায় গ্রামের এই মন্দিরে দাঁড়িয়ে ছিলেন ওই যুবক। রাজপুত সম্প্রদায়ের বেশ কয়েকজন আসে বলে অভিযোগ। যাদের প্রত্যেকের হাতেই লাঠি ছিল বলে অভিযোগ অভিযোগকারীর। কেন তিনি ভালো পোশাক এবং চশমা পড়েছে তা নিয়ে প্রশ্ন করা হয়। আর এরপরেই হঠাত করেই মারধর করা হয় বলে অভিযোগ।
একেবারে টানতে টানতে নিয়ে গিয়ে অন্ধকার একটি জায়গাতে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়েই ছুটে যান ওই যুবকের মা। সেই সময় তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি জামা কাপড় পর্যন্ত অভিযুক্তরা ছিঁড়ে দেয় বলে অভিযোগ।

ঘটনায় পুলিশের তরফে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনাক কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসনও। যদিও কড়া ভাবে ঘটনাকে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। তবে এই ঘটনায় প্রশ্নের মুখে সমাজ ব্যবস্থা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications