India Corona Update: নতুন বছরের আনন্দের মধ্যেই উদ্বেগ, আক্রান্তের সংখ্যা ফের ৬০০ ছাড়াল
India Corona Update: নতুন বছরের আনন্দে মেতে গোটা দেশ। আর এর মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে করোনার সংক্রমণ। বিশেষ করে ওমিক্রণের সাব ভেরিয়েন্ট JN.1 ইতিমধ্যে দেশের একাধিক রাজ্যে সংক্রমণ ছড়িয়েছে। এর মধ্যেই ফের একবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়াল। স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬৩৬ জন।
তবে স্বস্তির খবর, রবিবারের তুলনায় সংক্রমণের সংখ্যা (India Corona Update) অনেকটাই কম। রবিবার ৮০০ এরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছিলেন।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনায় (India Corona Update) তিনজনের মৃত্যু হয়েছে। ফলে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল 5,33,364। অন্যদিকে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যাও বেড়েছে। আর সেই সংখ্যাটা হল 4,394।
করোনা সংক্রমণ বাড়লেও সুস্থতার হার অবশ্য স্বস্তি দিচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের (India Corona Update) তরফে দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ৫৪৮ জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে দেশে সুস্থতার হার 98.81 শতাংশ।
তবে ওমিক্রণের সাব ভেরিয়েন্ট JN.1 নিয়ে কেন্দ্রের তরফে সমস্ত রাজ্যকে সতর্ক করা হয়েছে। বিশেষ ভাবে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে সমস্ত রাজ্যগুলিকে করোনা পরীক্ষার উপরও জোর দেওয়ার কথা বলা হয়েছে কেন্দ্রের তরফে।
মন্ত্রকের (India Corona Update) তথ্য অনুযায়ী, দিল্লি, কেরল, কর্নাটক সহ দেশের একাধিক রাজ্যে করোনার নয়া ভেরিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে। তবে স্বস্তির খবর, বাংলায় এখনও পর্যন্ত কোনও JN.1 ভেরিয়েন্টের খোঁজ পাওয়া যায়নি।
এমনকি করোনার সংক্রমণও (India Corona Update) নিয়ন্ত্রণে রয়েছে। তবে স্বাস্থ্য দফতরের তরফে পুরো বিষয়টির উপর কড়া নজর রাখা হচ্ছে। যদি বাংলায় নয়া ভেরিয়েন্টের খোঁজ পাওয়া যায় তাহলে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব, সে বিষয়ে স্বাস্থ্য দফতরের তরফে উচ্চপর্যায়ের একটি বৈঠক করা হয়েছে। তবে চিকিৎসকরা আতঙ্ক নয়, সাবধান থাকার উপরেই জোর দিচ্ছেন।












Click it and Unblock the Notifications