Omicron BF.7 Symptoms: চিনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে চিন্তা ভারতেও! একনজরে ওমিক্রন সাব ভ্যারিয়েন্টের লক্ষণ
Omicron BF.7 Symptoms: চিনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে চিন্তা ভারতেও! একনজরে ওমিক্রন সাব ভ্যারিয়েন্টের লক্ষণ
চিনে (China) কোভিডের (Covid) নতুন তরঙ্গ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আগামী তিন মাসে সেখানে তিনটি তরঙ্গ দেখা দিতে পারে। অনেকের মৃত্যুর আশঙ্কা করছেন তাঁরা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরও বলছেন, এই পরিস্থিতিতে অল্পসময়ের মধ্যে ভাইরাসের নতুন রূপেরও জন্ম নিতে পারে। সেই কারণে এর লক্ষণগুলিও জানা জরুরি।

চিনে সংক্রমণ বৃদ্ধির কারণ
সাধারণ মানুষের দাবিতে চিনের প্রশাসন সেখানকার কঠোর জিরো কোভিড নীতি থেকে সরে আসে। সেখানে বিধি শিথিলের ফলে লোকেদের করোনা পরীক্ষাও বন্ধ হয়ে গিয়েছে। এছাড়াও মানুষ ঘরবন্দি থাকার ফলে ধরে নেওয়া হচ্ছে অনেকেই কোভিডে আক্রান্ত হননি। প্রাকৃতিক নিয়মে তাঁদের অনাক্রমণতা কম। এছাড়াও সেখানকার ভ্যাকসিনের গুণাগুন নিয়েও প্রশ্ন তুলেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ওমিক্রন সাব ভ্যারিয়েন্ট BF.7 কী?
BF.7 ওমিক্রনের ভ্যারিয়েন্ট BA.5-এর একটি সাব লিনিয়েজ। এটি সংক্রমণ ক্ষমতা খুবই বেশি। এর একটি ইনকিউবেশন পিরিয়ড রয়েছে। ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরাও এর দ্বারা আক্রান্ত হতে পারেন। ওমিক্রনের এই সাব ভ্যারিয়েন্ট চিন ছাড়াও আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, বেলজিয়ামে সনাক্ত করা হয়েছে।

ভারতে সাব ভ্যারিয়েন্ট BF.7
ভারতে এখনও পর্যন্ত চারটি ক্ষেত্রে ওমিক্রন সাব ভ্যারিয়েন্ট BF.7 কে সনাক্ত করা গিয়েছে। গত সেপ্টেম্বর এবং অক্টোবরে তার ১ টি ওড়িশায় ও দুটি গুজরাতে সনাক্ত করা গিয়েছে। তবে নভেম্বরে এই সাব ভ্যারিয়েন্ট BF.7-তে কারও আক্রান্ত হওয়ার কোনও খবর এখনও পাওয়া যায়নি। তবে বলে রাখা ভাল ভারতে গত জুলাই মাসে সাব ভ্যারিয়েন্ট BF.7-এর খোঁজ প্রথম পাওয়া যায়।

ওমিক্রন সাব ভ্যারিয়েন্ট BF.7-এর লক্ষণ
সাধারণ মানুষের প্রশ্ন হল, ওমিক্রন সাব ভ্যারিয়েন্ট BF.7-এর লক্ষণগুলি ঠিক কীকী? স্বাস্থ্য বিশেষজ্ঞ প্রাথমিকভাবে জানিয়েছেন, এখনও পর্যন্ত যা তথ্য পাওয়া গিয়েছে, তাতে অত্যন্ত সংক্রামক এই সাব ভ্যারিসেন্টে সংক্রমিত ব্যক্তিরা হাল্কা থেকে মাঝারি অসুস্থ হচ্ছেন। হাসপাতালে ভর্তি ছাড়াও তাঁরা সুস্থও হয়ে উঠছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিডের সাধারণ লক্ষণগুলি নিয়ে যা বলেছে, তা হল জ্বর, কাশি, ক্লান্তি, স্বাদ-গন্ধ হারানো। এছাড়াও মাথাব্যথা, ব্যথা ও যন্ত্রণা, ডায়ারিয়া, চামড়ার ওপরে ফুসকুড়ি, আঙুল বা পায়ের আঙুলের রং পরিবর্তন, চোখ লাল হয়ে যাওয়া।
কোভিডের গুরুতর লক্ষণগুলির মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, বিভ্রান্তি, বুকে ব্যথা।
ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে লক্ষণগুলি প্রকাশ পেতে ৫-৬ দিন লেগে যেতে পারে। এটির প্রকাশ পেতে ১৪ দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications