কেরল : আমি 'প্রেগনেন্ট', দাবি যখন এক পুরুষের !
নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি : "আমার গর্ভে সন্তান রয়েছে।" এই কথাটি কোনও মহিলা মুখে খুব স্বাভাবিক। কিন্তু কোনও পুরুষ যদি একথা বলেন, তবে? আজ্ঞে হ্যাঁ, কেরালার কোঝিকোড়ের ৫২ বছর বয়সী এক ব্যক্তি এই দাবি করেছেন। তিনি নিজে বিশ্বাস করেন যে তিনি গর্ভধারণ করেছেন। পরিবারকে এই 'বাস্তব' বোঝানোর জন্য উঠে পড়ে লেগেছেন তিনি।
জি নিউজে প্রকাশিত খবর অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক এক মধ্যবয়স্ক এক ব্যক্তি মনে মনে বিশ্বাস করেন ও দাবি করেন তিনি গর্ভধারণ করেছেন। এবং তিনি পেটের ভিতরে সন্তানের গতিবিধি অনুভব করতে পারেন।

স্ত্রী-পুত্র নিয়ে সংসার ওই ব্যক্তির। গত এক মাস ধরে তাদের জীবনে এই নয়া 'সন্তান'-এর উদ্ভব হয়েছে। এবং গর্ভবতী মহিলাদের মতো এনারও মাথা ঘোরা, বমি বমি ভাব, বমি হওয়া, একটু কাজ করলেই ক্লান্তি ইত্যাদি হচ্ছে।
শুধু তাই নয়, তাঁর দাবি ডাক্তার তাকে বিশ্রামে থাকতে বলেছে, ভারি কাজ করতে বারণ করেছে ইত্যাদি। দাদার এই আচরণে চিন্তিত হয়ে ভাই তাকে নিয়ে যায় ডাক্তারের কাছে। চিকিৎসকের সামনে কাউন্সেলিংয়ের সময় ওই ব্যক্তি জানান. দীর্ঘদিন সমকামী সম্পর্কে ছিলেন তিনি। আর সেই সম্পর্কের দরুণই গর্ভধারণ করেছেন তিনি।
চিকিৎসকদের মতে 'ডিলিউশন'-এ আক্রান্ত ওই ব্যক্তি। অনেক সময় দেখা যায় কোনও একটি জিনিস নিয়ে রোগী নিজের মতো করে অদ্ভুৎ চিন্তাকে নিজের মনের মধ্যে জন্ম দেয়। এবং সেই চিন্তাকেই দৃঢ় বাস্তব বলে ভাবতে শুরু করে।
তবে যাই হোক, চিকিৎসকরাও এই ঘটনায় হতবাক। এই ধরণের রোগীকে আগে তারা দেখেননি বলেই জানিয়েছেন। দীর্ঘদিন সমকামী সম্পর্কে থাকার ফলে মনের ভিতরে এই ধারণা তৈরি হয়েছে বলে অনুমান চিকিৎসকদের। কিন্তু সমকামিতার জন্য তাঁর বৈবাহিক জীবনে কোনওরকম সমস্যা হয়নি।












Click it and Unblock the Notifications