মাত্র ১৪ মিনিটে হবে চার্জ, সর্বোচ্চ ১০০ কিমি বেগে ছোটার ক্ষমতা! OLA e-scooter এর এই খুঁটিনাটি তথ্যগুলি জানতেন

OLA e-scooter Price: ছয়মাসের দীর্ঘ লড়াই। কথা ছিল ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে সংস্থা তাঁদের প্রথম ইলেকট্রিক স্কুটার সামনে নিয়ে আসবে। সেই মতো স্বাধীনতা দিবসের সকালে OLA তাঁদের প্রথম e-scooter সামনে নিয়ে এসেছে।

OLA e-scooter Price: ছয়মাসের দীর্ঘ লড়াই। কথা ছিল ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে সংস্থা তাঁদের প্রথম ইলেকট্রিক স্কুটার সামনে নিয়ে আসবে। সেই মতো স্বাধীনতা দিবসের সকালে OLA তাঁদের প্রথম e-scooter সামনে নিয়ে এসেছে।

গত কয়েকমাস ধরে এই স্কুটারকে ঘিরে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল বাইকপ্রেমীদের মধ্যে। আর তাই আগাম বুকিং শুরু হতেই এক লক্ষ ছাড়িয়ে যায় প্রি-বুকিং। সবাইকে চমকেই রবিবার দুপুরে e-scooter -এর প্রথম ঝলক সামনে নিয়ে আসে সংস্থার আধিকারিকরা।

OLA দুটি ভ্যারিয়েন্টে তাদের e-scooter সামনে নিয়ে এসেছে। স্কুটার শুরু হচ্ছে 99,999 টাকা থেকে। সংস্থার আশা নয়া এই ব্যাটারি চালিত স্কুটার বাজারে ঝড় তুলবে।

S1 এবং S1 Pro ওলার তরফে লঞ্চ করা হয়েছে।

S1 এবং S1 Pro ওলার তরফে লঞ্চ করা হয়েছে।

e-scooter -এর ছবি প্রকাশ্যে আনেন সংস্থার কর্নধার। তাঁর টুইটের মাধ্যমে প্রথম ঝলক পাওয়া যায়। এরপর লাইভ ইভেন্টে সংস্থার সিইও জানিয়েছেন OLA e-scooter আপাতত দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। S1 এবং S1 Pro রবিবার ওলার তরফে লঞ্চ করা হয়েছে।

সংস্থার দাবি, সাম্প্রতিক পরিস্থিতিতে যখন হু হু করে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে সেখানে S1 যুগান্তকারী একটি প্রোডাক্ট হতে চলেছে। শুধু তাই নয়, এই স্কুটারের দামও ইলেকট্রিক স্কুটারের বাজারে ঝড় তুলবে বলে মনে করছেন সংস্থার আধিকারিকরা।

স্কুটারের দামের খুঁটিনাটি

স্কুটারের দামের খুঁটিনাটি

সংস্থার তরফে জানানো হয়েছে যে, OLA e-scooter এর S1 ভ্যারিয়েণ্টের দাম ৯৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। S1 Pro এর দাম 1,29,999 টাকা রাখা হয়েছে। বলে রাখা প্রয়োজন দুটি স্কুটারের দাম এক্স-শোরুম প্রাইশ। পুরো টাকা দিয়ে কিংবা EMI-এর মাধ্যমেও এই স্কুটার কেনা যাবে।

আর এজন্যে সংস্থার তরফে বেশ কিছু অপশন রাখা হয়েছে। যেখানে খুব সহজে EMI-এর মাধ্যমে মাসে মাসে টাকা দিয়ে এই স্কুটার কিনতে পারবেন। সংস্থার ওয়েবসাইটে সমস্ত ব্যাঙ্কের তালিকা দেওয়া হয়েছে। সেখান থেকে বেছে নিয়ে এই আবেদন করা যাবে।

কীভাবে বুকিং করবেন

কীভাবে বুকিং করবেন

প্রায় ১ লক্ষেরও বেশী মানুষ ইতিমধ্যে এই স্কুটার আগাম বুকিং করেছেন। প্রথম ধাপে সেই সমস্ত ক্ষেত্রে স্কুটার ডেলিভারি করার সুযোগ থাকবে। তবে এখনও যারা কিনতে চান তাঁদের জন্যে অপশন খুলে রেখেছে সংস্থা। OLA e-scooter বুকিং অরার জন্যে ডাইরেক্ট ওলার ওয়েবসাইটে যেতে হবে। ক্রেতাদের মন বুঝে ওলা তাদের স্কুটারের ১০ রঙের (Ola e-Scooter color options) পছন্দ নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে ব্ল্যাক, সাদা, গ্রে, হলুদ, রেড এবং নীল রঙে এই স্কুটার পাওয়া যাবে।

৪০০ শহরে তৈরি হবে চার্জিং পয়েন্ট

৪০০ শহরে তৈরি হবে চার্জিং পয়েন্ট

ক্রমশ ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ছে। সেদিকে তাকিয়ে ওলা তাঁদের প্রথম ইলেকট্রিক স্কুটার সামনে নিয়ে এসেছে। তবে ভারতের বাজারে আত্মপ্রকাশ করে দিলেই তো হবে না। প্রয়োজন অন্যান্য পরিকাঠামোর। ভারতের মাটিতে ওলা তাঁদের ইলেকট্রিক স্কুটারের জন্যে ৪০০ শহরে 1,00,000 থেকে বেশি লোকেশন কিঙ্গা টাচপয়েন্টে Hypercharger লাগাবে।

যাতে ওলা স্কুটারের গ্রাহকদের চার্জিংয়ের ক্ষেত্রে কোনও অসুবিধাই থাকবে না। কোন শহরের কোন জায়গাতে এই চার্জিং পয়েন্ট তৈরি করা হচ্ছে সেই সমস্ত বিষয় সংস্থা তাঁদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছেন।

 স্কুটারের খুটিনাটি

স্কুটারের খুটিনাটি

OLA e-scooter -এ বেশ কিছ সুবিধা রয়েছে। যেমন জানা যাচ্ছে এই স্কুটারে ৫০ লিটারের একটা স্টোরেজ স্পেস দেওয়া হয়েছে। সিটের তলাতে এই জায়গা রয়েছে। একবার চার্জ দিলে ১৫০ কিমি অনায়েশে এই স্কুটার যাতায়াত করতে পারবে। শুধু তাই নয়, মাত্র ১৪ মিনিটে এই স্কুটার ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে। ৫০ শতাংশ চার্জে ৭৫ কিমি অনায়েশেই যাতায়াত করতে পারবে। এমনটাই জানাচ্ছে ওলা। ওলা S1 প্রতিঘন্টাতে ১০০ কিমি পর্যন্ত ছুটতে পারবে। এমনটাই সংস্থার তরফে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+