মহিলা যাত্রীর সামনেই পর্ন দেখে হস্তমৈথুন ক্যাব চালকের, হইচই বেঙ্গালুরুতে

বাগিচা শহর বেঙ্গালুরুতে ক্যাব চালকের নিম্নরুচির মানসিকতার এক নয়া নজির তৈরি হল। ওলা ক্যাবের চালকের বিরুদ্ধে অভিযোগ, এক যুবতীকে গাড়িতে বসিয়ে তার সামনেই পর্ন দেখে হস্তমৈথুন করেছে।

বাগিচা শহর বেঙ্গালুরুতে ক্যাব চালকের নিম্নরুচির মানসিকতার এক নয়া নজির তৈরি হল। ওলা ক্যাবের চালকের বিরুদ্ধে অভিযোগ, এক যুবতীকে গাড়িতে বসিয়ে তার সামনেই পর্ন দেখে হস্তমৈথুন করেছে সে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। বেসরকারি সংস্থায় কাজ করা ২২ বছরের এক যুবতী ইয়েলাহাঙ্কা থেকে জেপি নগর যাবেন বলে ক্যাব ভাড়া করেন। তাতেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

মহিলার সামনেই পর্ন দেখে হস্তমৈথুন ক্যাব চালকের

পুলিশকে যুবতী জানিয়েছেন, সকাল ৬টা ২৮ মিনিট নাগাদ নিজের বাড়ি থেকেই ওলা ক্যাব বুক করেন তিনি। প্রায় সঙ্গে সঙ্গেই গাড়ি নিয়ে চালক হাজির হয়। কুইন্স সার্কেলের কাছাকাছি আসতেই চালকের দিকে নজর পড়ে যুবতীর। তিনি দেখেন, আয়না দিয়ে চালক দেবসমোলিয়া বারবার তার দিকে তাকাচ্ছে।

যুবতী পরে কাব্বন পার্ক পুলিশ থানায় অভিযোগে জানিয়েছেন, বাঁ হাতে চালক এমনভাবে মোবাইল ধরে ছিল যা তিনি দেখতে পাচ্ছিলেন। তাকে দেখিয়েই মোবাইলে পর্ন দেখছিল দেবসমোলিয়া নামে ওই চালক। এমনকী তার সামনে হস্তমৈথুন করে বলেও অভিযোগ যুবতীর।

চলন্ত অবস্থায় এমন ঘটনা দেখে বারবার গাড়ি থামাতে বলার পরও চালক গাড়ি থামায়নি। পরে নির্ধারিত গন্তব্যে নিয়ে গিয়ে থামায়। পরে ওলা কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই চালককে ছাঁটাই করা হয়েছে। পুলিশকে সবরকম সাহায্য করা হচ্ছে বলেও তাঁরা দাবি করেছেন।

প্রসঙ্গত, সড়ক পরিবহণ মন্ত্রকের তরফে প্রাইভেট ক্যাব চালকদের নির্দেশ দেওয়া হয় যাতে তাঁরা সব গাড়িতে প্যানিক বোতাম লাগান ও কোনও গাড়িতে যাতে চাইল্ড লক না থাকে। তবে সেই নির্দেশ কতটা পালন হয়েছে তা সরকারই বলতে পারবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+