Supreme Court: অভয়া'র লাইভ স্ট্রিমিং নিয়ে শোরগোল! এর মধ্যেই সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক
Supreme Court: গত কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টে আরজি কর সংক্রান্ত মামলার শুনানি যাতে লাইভ স্ট্রিমিং না দেখানো হয় সেই আবেদন জানান রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। আর এর মধ্যেই হ্যাক হয়ে গেল সুপ্রিম কোর্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেল। রাতারাতির বদলে দেওয়া হয়েছে নাম সেটির নাম।
শুধু তাই নয়, চ্যানেলে শুনানি সংক্রান্ত মামলার শুনানির বদলে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত একাধিক ভিডিও চলছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। কীভাবে এই ঘটনা তা স্পষ্ট নয়। ইতিমধ্যে সাইবার বিশেষজ্ঞরা গোটা ঘটনা খতিয়ে দেখছে (Supreme Court) ।

দ্রুত যাতে সুপ্রিম কোর্টের (Supreme Court) অফিশিয়াল YOU TUBE চ্যানেল ফেরানো সম্ভব হয় সেই চেষ্টা চালানো হচ্ছে। তবে এই ঘটনার সঙ্গে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আরজি কর মামলার শুনানির কোনও সম্পর্ক নেই।
জানা যাচ্ছে, এদিন হঠাত করেই দেখা যায় চ্যানেলের নাম বদলে গিয়েছে। Supreme Court Of India বদলে গিয়ে Ripple নাম ভেসে উঠেছে। যে সমস্ত জায়গায় সুপ্রিম কোর্টের বিভিন্ন শুনানি দেখানো হতো সেটা আর দেখা যাচ্ছে না। এরপরেই স্পষ্ট হয়, চ্যানেলটি হ্যাকড হয়ে গিয়েছে।
Supreme Court of India's YouTube channel appears to be hacked and is currently showing videos of US-based company Ripple. pic.twitter.com/zuIMQ5GTFZ
— ANI (@ANI) September 20, 2024
Supreme Court: কি দেখা যাচ্ছে চ্যানেলে?
সুপ্রিম কোর্টের (Supreme Court) সাংবিধানিক বেঞ্চে যে সমস্ত তালিকাভুক্ত মামলার শুনানি হয় এবং জনস্বার্থ সংক্রান্ত মামলার শুনানি হয় সেগুলিই YouTube -এ লাইভ স্ট্রিম হয়। যেমন আরজি কর মামলা। জনস্বার্থ একটি মামলা। সেটি স্ট্রিমিং হয় শুনানির সময়। কিন্ত্যু চ্যানেলটি হ্যাক হওয়ার পরেই সেগুলিকে প্রাইভেট করে দেওয়া হয়েছে। কিছুই আর দেখা যাচ্ছে না।
বার এবং বেঞ্চের তথ্য অনুজায়, সুপ্রিম কোর্টের (Supreme Court) অফিশিয়াল ইউটিউব চ্যানেল হ্যাকিংয়ের ঘটনা তদন্ত করছে প্রশাসন। কে বা কারা এই ঘটনার পিছনে তা খতিয়ে দেখছে সাইবার সেল। বলে রাখা প্রয়োজন, ২০২৮ সালের পর থেকে লাইভ স্ট্রিমিং করা হচ্ছে। এই প্রথম চ্যানেলটি হ্যাক হওয়ার ঘটনা ঘটল।
তবে এই ঘটনা নতুন নয়, ডিজিটাল যুগে অপরাধের ঘটনা ক্রমশ বাড়ছে। বিভিন্ন সময় জনপ্রিয় চ্যানেল-সাইট হ্যাক হওয়ার ঘটনাও ঘটেছে। আর তা সামাল দেওয়াই চ্যালেঞ্জ এখন সাইবার বিশেষজ্ঞদের। তবে এই বিষয়ে কড়া হচ্ছে প্রশাসন।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications