ঘূর্ণিঝড় ইয়াসের ভয়ে কাঁটা ওড়িশাও, উপকূলবর্তী জেলা গুলিতে জারি হাই অ্যালার্ট, প্রস্তুত নৌসেনা

ঘূর্ণিঝড় ইয়াসের ভয়ে কাঁটা ওড়িশাও, উপকূলবর্তী জেলা গুলিতে জারি হাই অ্যালার্ট, প্রস্তুত নৌসেনা

বাংলার পাশাপাশি ওড়িশাতেও ঘনাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াসের মেঘ। আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে ওড়িশা সরকার। রাজ্যের সব উপকূলবর্তী জেলাগুলিকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে উপকূল রক্ষী বাহিনী এবং নৌসেনাকে প্রস্তুত রাখা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ওড়িশার ৩০ জেলার মধ্যে ১৪টি জেলায় জারি করা হয়েছে সতর্কতা।

আসছে ইয়াস

আসছে ইয়াস

ইতিমধ্যেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। আগামী কয়েকদিনের মধ্যে সেটি আরও বড় ঘূর্ণাবর্তে পরিণত হবে। ইয়াসের গতিবিধির উপর নজর রাখছে হাওয়া অফিস। বাংলার পাশাপাশি বিপদ ঘনাচছে ওড়িশাতেও। কারণ হিসেব অনুযায়ী আবহাওয়া বিদরা জানিয়েছেন দিঘা এবং পারাদ্বীপের মধ্যবর্তী কোনও এরটি জায়গায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় ইয়াস।

 সতর্ক ওড়িশা

সতর্ক ওড়িশা

বাংলার পাশাপাশি ইয়াসকে নিয়ে সতর্ক ওড়িশাও। ইতিমধ্যেই উপকূলবর্তী জেলা গুলিতে সতর্কতা জারি করেেছ ওড়িশা সরকার। ৩০টি জেলার মধ্যে ১৪টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিশেধ করা হয়েছে। ২৬ মে ভোরেই ল্যান্ডফল করার কথা ঘূর্ণিঝড় ইয়াসের। গুজরাত থেকে ইতিমধ্যেই এনডিআরএফের ১৭টি টিম পৌঁছে গিয়েছে ওড়িশায়। তাঁদেরও প্রস্তুত রাখা হচ্ছে।

 প্রস্তুত নৌসেনা

প্রস্তুত নৌসেনা

ইয়াসের মোকাবিলায় উপকূল রক্ষী বাহিনী এবং নৌসেনাকেও প্রস্তুত রাখা হয়েছে। চিলকা এলাকায় তৈরি রয়েছে নৌসেনার দুটি জাহাজ। এছাড়াও রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলকেও প্রস্তুত রাখা হেয়েছে। পরিস্থিতি সামাল দিতে দমকলকে প্রস্তুত রাখা হচ্ছে। এছাড়াও খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেখানেও পরিস্থিতির দিকে নজর রাখা হবে বলে জানানো হয়েছে।

প্রস্তুত বাংলাও

প্রস্তুত বাংলাও

ইয়াসের মোকাবিলায় প্রস্তুত বাংলাও। উপকূলবর্তী জেলা গুলিকে সতর্ক করা হয়েছে। ২৩ তারিখ থেকেই কলকাতা সহ উপকূল বর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে। তার জন্য আগে থেকেই সতর্ক করেছে রাজ্যসরকার। খোলা হয়েছে কন্ট্রোলরুম। পুরসভার আধিকারীকদের ছুটি বাতিল করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+