ওবিসি মামলার শুনানি স্থগিত হয়ে গেল আজ, পরবর্তী দিন ২৮ ও ২৯ জানুয়ারি
একই দিনে তিন তিনটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি। আর তিনটিই বাংলার। মঙ্গলবার তাই দিনভর দেশের শীর্ষ আদালতের দিকে নজর রয়েছে রাজ্যবাসীর। অথচ সকাল থেকে মামলা স্থগিত ছাড়া আর বেশি কিছুই হল না। প্রথমে স্থগিত হল এসএসসি মামলার শুনানি। আর এরপর স্থগিত হয়ে গেল ওবিসি মামলার শুনানি।
আজ ছিল ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার শুনানি। তবে এদিন শুনানি শুরুর আগেই জানিয়ে দেওয়া হয় এদিনের জন্যে মামলা স্থগিত করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২৮ ও ২৯ জানুয়ারি। সেদিনই শোনা হবে এই মামলার শুনানি।

এর আগে হাইকোর্টের নির্দেশে কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। তাতে আতান্তরে পড়েছেন পিছিয়ে পড়া জনজাতির বহু মানুষ। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় তারা। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পরে ইস্যু হওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল।
প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট এর জেরে বাতিল হয়ে যায়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। পাশাপাশি রাজ্যের অনগ্রসর শ্রেণীর কল্যাণ দফতরও হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল মামলা করে। আজ উভয় পক্ষের আবেদন নিয়েই ছিল মামলার শুনানি। তবে এদিন শীর্ষ আদালতে সেই মামলার শুনানিই পিছিয়ে গেল। অতএব ঐ ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট যেমনটা বাতিল ছিল তেমনটাই বাতিল রয়ে গেল। আপাতত এই মামলার পরবর্তী শুনানি এই মাসের শেষের দিকে।

Click it and Unblock the Notifications