নো সেফটি, নো সার্ভিস! পুলিশকে নিরাপত্তা দিয়েছে নার্সিং স্টাফরা, RG করে গভীর রাতের আতঙ্ক-কথা নার্সদের মুখে

রাতে দুষ্কৃতী তাণ্ডব আরজি করে। রেহাই পায়নি হাসপাতালের জরুরি বিভাগ-সহ একাধিক বিভাগ। ভাঙচুর করা হয়েছে মেডিসিন স্টোর। লক্ষ লক্ষ টাকা ওষুধ নষ্ট। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে নিজেদের উদ্বেদ ও আতঙ্কের কথা জানিয়েছেন সেখানকার নার্সরা।

নার্সদের দাবি, রাতে পুলিশ কোথাও নিরাপত্তা দেবে, উল্লেট পুলিশকেই তাঁরা নিরাপত্তা দিয়েছেন। শৌচালয়ে লুকনোর ব্যবস্থা করেছেন। রাতের ঘটনা নিয়ে তাঁরা সবাই উদ্বেগ ও আতঙ্ক প্রকাশ করেছেন।

RG Kar Nurse

রাতে ডিউটিতে থাকা এক নার্স জানিয়েছেন, তিনি বারোটা চল্লিশে নিচ থেকে ওপরে উঠে যান। তারপরেই হামলার ঘটনা ঘটে। তবে সঠিক সময়ে ওয়ার্ডের দরজা বন্ধ না করলে তাঁদের ও রোগীদের বিস্তর ক্ষতি হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

রাতে ডিউটে থাকা কোনও নার্স বলেছেন, হামলার সময় সাধারণ পুলিশের দেখা পাওয়া যায়নি। সব কিছু ভাঙার পরে নাটক করতে টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়েছে।

হামলাকারীরা সিসি ক্যামেরার সার্ভার ভেঙে দেয়। হামলাকারীরা আরজি করের তিন দিকে থেকে মামলা চালায়। হাসপাতালের মধ্যে থাকা পুলিশের বুথ থেকে সেই সময় পুলিশ কর্মীরা পালিয়ে যান। সেখানে পড়ে থাকা পুলিশ কর্মীদের পোশাকে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। তারা পুলিশকর্মীদের সেই ঘর তছনছ করে।

হামলার সময় পুলিশ কর্মীদের গা থেকে পোশার খোলার চেষ্টা হয়েছে। একাধিক পুলিশ কর্মীকে রক্তাক্ত হতেও দেখা গিয়েছে। গ্রাউন্ড ফ্লোর থেকে দ্বিতীয় তল পর্যন্ত ভাঙচুর চালানো হয়। যে সেমিনার হলে মহিলা চিকিৎসকের ওপরে নারকীয় অত্যাচার করা হয়েছিল, সেখানেও ভাঙচুর চালানোর চেষ্টা চলে। কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে সেমিনার রুমকে ছুঁতে পারেনি হামলাকারীরা। এব্যাপারে গুজব যারা ছড়াচ্ছে তাদেরকে সতর্ক করেছে কলকাতা পুলিশ।

রাত এগারোটা থেকে বারোটার মধ্যে এই হামলা চলে। জরুরি বিভাগে ইট মেরে একটি ঘড়ি ভেঙে দেওয়া হয়। সেই সময় ঘড়িতে বেজে ছিল ১২.৩৭। ভাঙচুর চলার সময় প্রচুর পুলিশ এলেও, তাঁদের মব নিয়ন্ত্রণে দেখা যায়নি বলে অভিযোগ ওঠেছে। তবে ঘণ্টা খানেকের চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়েই বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি জানান ডিসি নর্থ এই হামলা থেকে প্রতিবাদকারীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন। তবে কারা রাতে হামলা চালিয়েছে সে বিষয়টি স্পষ্ট নয়, কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+