নাগাল্যান্ডে পুরুষদের থেকে মহিলা কৃষকের সংখ্যা বেশি
নাগাল্যান্ড। পুরুষদের থেকে বেশি সংখ্যক মহিলা কৃষক রয়েছে এই রাজ্যে। রাজ্যে মোট কৃষিকর্মীর ৫২.৬% মহিলা। নাগাল্যান্ড মহিলা কৃষক সম্মেলনে বক্তৃতা রাখতে গিয়ে এমন তথ্যই তুলে ধরলেন খেশেলি চিশি।
নাগাল্যান্ড। পুরুষদের থেকে বেশি সংখ্যক মহিলা কৃষক রয়েছে এই রাজ্যে। রাজ্যে মোট কৃষিকর্মীর ৫২.৬% মহিলা। নাগাল্যান্ড মহিলা কৃষক সম্মেলনে বক্তৃতা রাখতে গিয়ে এমন তথ্যই তুলে ধরলেন খেশেলি চিশি। খেশেলি নিজে নাগা ইন্ডিজেনাস ওমেন নেটওয়ার্কের আহ্বায়ক। তিনি জানান, ২০১১ জনগণনা অনুযায়ী রাজ্যে বসবাসকারী মহিলাদের মোট ৬৫.২ % কৃষক এবং আরও ৭.৩% মহিলা কৃষি কাজের সঙ্গে কোনও না কোনও ভাবে যুক্ত।

এইসব তথ্য তুলে ধরে চিশি বলেন, "নাগাল্যন্ডের মহিলারা কৃষি কাজের সঙ্গে যেভাবে যুক্ত তা সমাজ কল্যাণের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য বিষয়। তবে মহিলাদের কৃষি কাজে যুক্ত থাকার বিশয়টি সেভাবে স্বীকৃতি পায় না। যদিও রাজ্যে ঝুম, ধাপচাষ ও বীজ সংরক্ষণের ক্ষেত্রে মহিলারা বেশ ভালো কাজ করছে।"
এদিকে এইসব মহিলা কৃষকদের স্বীকৃতি না পাওয়ার জন্য রাজনৈতিক দলগুলিকে একহাত নেন চিশি। তিনি বলেন, "এদের কণ্ঠস্বর কোথাও পৌঁছায় না। কোনও রাজনৈতিক দল বা সংস্থা এদের কথা তুলে ধরে না। পরিকাঠামো দিক দিয়েও কোনও সুযোগ সুবিধা দেওয়া হয় না মহিলাদের। তাদেরকে সামাজিক নিরাপত্তাটুকু দেওয়ার ব্যবস্থা করার কথা কেউ ভাবে না।"
এদিকে আজ বিশ্ব খাদ্য দিবশ উপলক্ষে নাগাল্যান্ডের রাজধানী কোহিমার হাই স্কুল জাংশনে একটি বাজার বসায় রাজ্যের মহিলা কৃষকরা। আজ সকাল ৬টা থেকে সেখানে স্থানীয় ও অর্গানিক খাবার ও কৃষিপণ্য বিক্রি করছে।












Click it and Unblock the Notifications