NEET-UG Paper Leak: প্রশ্নফাঁস নিয়ে হলফনামা দেবে NTA! কী বলছে সংবাদমাধ্যম?

NEET-UG Paper Leak: সমস্ত রাজ্যে সর্বভারতীয় মেডিক্যালের পরীক্ষা নিটের প্রশ্নফাঁস হয়নি। ফলে সম্পূর্ণ পরীক্ষা স্থগিত করা ঠিক নয়। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এমনটাই জানাতে পারে ন্যাশানাল টেস্টিং এজেন্সি অর্থাৎ NTA। শুধু তাই নয়, এমনকি এটা ব্যাপক নয় বলেও হলফনামায় বলতে পারে পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা।

সম্ভবত আজ বুধবারই সিবিআই এবং কেন্দ্রীয় সরকারও এই মামলায় হলফনামা দাখিল করতে পারে। এমনকি এনটিও অফিশিয়ালি হলফনামা জমা দিতে পারে। সেখানে ঠিক সর্বভারতীয় মেডিক্যালের পরীক্ষা নিটের প্রশ্নফাঁস (NEET-UG Paper Leak) ন্যাশানাল টেস্টিং এজেন্সি অর্থাৎ NTA কী জানায় সেদিকেই নজর সবার।

NEET-UG Paper Leak

তবে এই হলফনামা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে সিবিআই এবং কেন্দ্রের তরফে কি হলফনামা জমা পড়ে সেদিকেই নজর সবার। নিটের প্রশ্নফাঁস (NEET-UG Paper Leak) নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। একাধিক মামলার শুনানি একসঙ্গে হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিশেষ বেঞ্চে।

গত শুনানিতে রীতিমতো NTA-কে কড়া ভতসনা করে দেশের সর্বোচ্চ আদালত। কীভাবে প্রশ্ন পত্র ছাপাতে দেওয়া হয়েছিল যে ফাঁস হয়ে গেল তা? প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। এমনকি কীভাবেই বা সেগুলি বিভিন্ন সেন্টারে বিতরণ করা হয়ছিল তা নিয়েও প্রশ্ন উঠে। পশ্ন যে ফাঁস হয়েছিল তা স্পষ্ট জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট।

সেই মামলার শুনানি রয়েছে আগামীকাল বৃহস্পতিবার। আর তার আগে হলফনামা জমা দিতে পারে এনটিএ। এবিপি নিউজের প্রকাশিত খবর অনুযায়ী, হলফনামায় এনটিএ দাবি করতে পারে যে, এটা কোনও সিস্টেমেটিক ফেলিওর হয়নি।

বলে রাখা প্রয়োজন, একাধিক আবেদনে মামলাকারীরা পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার আর্জি জানিয়েছেন। তবে এই নিয়ে সিদ্ধান্ত নিতে তিনটি প্যারামিটার জানাতে বলেছেন প্রধান বিচারপতি। কারণ ২৩ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নির্ভর করছে এই পরীক্ষার উপরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+