প্রকাশ্যে আবর্জনা ছড়ালেই এবার জরিমানা হবে ১০,০০০ টাকা!
প্রকাশ্যে আবর্জনা ফেলতে বা ছড়াতে দেখা গেলে এবার দিতে হবে মোটা জরিমানা। এক নয়, দুই নয় একেবারে দশ হাজার টাকা। স্পষ্ট জানিয়ে দিল ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল বা এনজিটি।
নয়াদিল্লি, ২০ ডিসেম্বর : প্রকাশ্যে আবর্জনা ফেলতে বা ছড়াতে দেখা গেলে এবার দিতে হবে মোটা জরিমানা। এক নয়, দুই নয় একেবারে দশ হাজার টাকা। স্পষ্ট জানিয়ে দিল ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল বা এনজিটি। দেশের বিভিন্ন শহরে বিশেষ করে রাজধানী দিল্লিতে যে হারে দূষণ বাড়ছে তা নিয়ন্ত্রণ করার লক্ষ্যেই এই পদক্ষেপ।
পরিবেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিকর পৌর কঠিন বর্জ্য। আর তা সবার আগে নিয়ন্ত্রণ করা দরকার বলে মনে করছে গ্রীন ট্রাইব্যুনাল। গ্রীন প্যানেল পুর কর্তৃপক্ষের জন্য কঠিন বর্জ্য ব্য়বস্থাপনা আইন ২০১৬- অনুযায়ী "বর্জ্য সংগৃহীত পরিবাহিত এবং বিন্যস্ত" করার নির্দেশিকা জারি করেছে।

এনজিটি চেয়ারপারসব বিচারপতি স্বতন্ত্র কুমারের দাবি, "পৌর কঠিন বর্জ্যের উৎসই হল হোটেল, রেস্তোরাঁ, কসাইখানা, সবজি বাজার প্রভৃতি। সবার আগে এই সবক্ষেত্রগুলিতে বর্জ্য ও আবর্জনা নিয়ে সচেতন করতে হবে। আইন মেনে পুরসভার উচিত এদেরকে বর্জ্য পৃথকীকরণের সম্পর্কে সচেতন করা, যাতে তারা সমস্ত বর্জ্য পুরকর্মীদের হাতে তুলে দেয় বা পুরসভার নির্দেশিত জায়গায় পৌঁছে দেয়।"
যদি কোনও ব্যক্তি, সংগঠন, হোটেল, আবাসনের বাসিন্দারা, সবজি বাজার, কসাইখানা এই নির্দেশিকা পালন না করে এবং নালায়, নর্দমায়, পয়ঃপ্রণালী বা প্রকাশ্যে আবর্জনা ছড়ায় তাহলে তাদেরকে ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে।
দূষণের দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থা দিল্লির। প্রতিদিন শহর থেকে ৯,৬০০ মেট্রিক টন পৌর কঠিন বর্জ্য উৎপন্ন হয়। তাই দিল্লির ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হবে এবং পুরসভাগুলিকে কড়া হাতে ব্যবস্থা করতে হবে বলে বেঞ্চের তরফে জানানো হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications