স্কুলে স্কুলে এবার পড়ুয়াদের গল্প শোনাবেন ঠাকুমারা!
ছোটবেলায় ঠাকুমা-দিদিমার মুখে গল্প শোনার মজাটাই আলাদা ছিল। কিন্তু আজকাল গ্যাজেটপ্রিয় শিশুদের দিন কাটে ভিডিওগেম বা অ্যান্ড্রয়েড মোবাইল ঘেঁটে ঘেঁটেই।
ছোটবেলায় ঠাকুমা-দিদিমার মুখে গল্প শোনার মজাটাই আলাদা ছিল। কিন্তু আজকাল গ্যাজেটপ্রিয় শিশুদের দিন কাটে ভিডিওগেম বা অ্যান্ড্রয়েড মোবাইল ঘেঁটে ঘেঁটেই। আর তাই এবার পুরনো সংস্কৃতি ধরে রাখতে নয়া উদ্যোগ নিল রাজস্থানের শিক্ষা দফতর।
রাজস্থানের সরকারি স্কুলগুলিতে এবার পড়ুয়াদের ঠাকুমা-দিদিমাদের আমন্ত্রণ জানানো হচ্ছে গল্প পড়ে শোনানোর জন্য। শিক্ষা দফতরের নির্দেশিকা প্রথম থেকে পঞ্চম শ্রেনীর পড়ুয়াদের জন্য গল্প শোনার আলাদা সেশন রাখা হবে।

শিক্ষা দফতরের তরফে নমুনা হিসাহে কিছু গল্পের বই দেওয়া হবে। যে ঠাকুমা-দিদিমারা স্কুলে আসতে ইচ্ছুক তাদের থেকেই 'গল্প দিদু' বেছে নেওয়া হবে। যদি ঠাকুমা বা দিদিমারা অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে স্কুলের প্রবীন শিক্ষিকারা এই বিশেষ সেশনে পড়ুয়াদের গল্প পড়ে শোনাবেন।
স্কুল শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর অরুণ কুমার জানিয়েছেন, 'বাল সভা'-র অংশ হল এই সেশন। রাজস্থানের সরকারি স্কুলগুলিতে প্রত্যেক শনিবার এই সেশন হবে। ছাত্রছাত্রীরা ঠাকুমা-দিদিমার কাছ থেকে গল্প শোনার সুযোগ পাবেন।
স্কুল শিক্ষা দফতরের মতে, পুরনো দিনের সংস্কৃতিকে ধরে রাখতেই এই পদক্ষেপ। ঠাকুমাদের মুখে গল্প শোনা এত আকর্ষণীয় যে পড়ুয়াদের শোনার ধৈর্য্য ও ক্ষমতাও এর মাধ্যমে বৃদ্ধি পাবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications