বার্থ সার্টিফিকেট তৈরিতে বদল আনছে কেন্দ্র, কী কী নিয়ম কার্যকর করা হচ্ছে জেনে নিন
জন্মের শংসা পত্র তৈরি করতে এবার বেশ কিছু পরিবর্তন আনছে সরকার। প্রথমেই পরিবর্তনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হল মা-বাবার ধর্ম আলাদা করে উল্লেখ করতে হচ্ছে আবেদনের সময়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এই এই পরিবর্তন গুলি আনা হয়েছে।
ইতিমধ্যেই রাজ্য সরকারগুলিকে এই পরিবর্তনের কথা জানিয়ে নোটিস পাঠানো হয়েছে। এর আগে জন্মের শংসাপত্রে কেবল মাত্র পরিবারের ধর্ম উল্লেখ করলেই হতো। কিন্তু এখন থেকে বাবা- মা-র আলাদা আলাদা কলাম তৈরি করা হয়েছে। তাতে তাঁদের ধর্মের উল্লেখ করতে বলা হয়েছে।

২০২৩ সালে জন্ম এবং মৃত্যুর সংশাপত্র তৈরির ক্ষেত্রে বেশ কিছু সংশোধনী আনা হয়েছিল। এটা তার একটা অংশ। গতবছর ১১ অগাস্ট লোকসভায় এই সংশোধনী পাস করা হয়। যাতে জন্ম এবং মৃত্যুর হিসেব জাতীয় স্তরে নথিবদ্ধ থাকে সেকারণেই এই পরিবর্তন আনা হয়েছে। ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার, আধার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, জমি-বাড়ির রেজিস্ট্রশন সহ একাধিক বিষয় জাতীয় স্তরে নথিবদ্ধ করতে বলা হয়েছে।
পুরো নথিভুক্তিকরণ এবার ডিজিটাল পদ্ধতিতে করতে হবে। এবং এই সব তথ্য সরকারের বিভিন্ন পরিকল্পনায় কাজে লাগবে বলেই করা হয়েছে। সিভিল রেজিস্ট্রেশন পোর্টালে এই সব কিছু নথি বদ্ধ করা যায়। যাতে পরবর্তী কালে সরকারের বিভিন্ন পরিকল্পনায় এই তথ্য কাজে লাগে।
জন্মের শংসাপত্র তৈরির ক্ষেত্রে দুটি ভাগ রয়েছে। একটি আইনি তথ্য আরেকটি পরিসংখ্যানগত তথ্য। মা-বাবা ধর্মের তথ্য পড়ছে পরিসংখ্যান গত তথ্যের মধ্যে। এছাড়াও মা-বাবা আধার নম্বর, মোবাইল নম্বর, ইমেল আইডি সব তথ্যই দিতে হচ্ছে। সেই সঙ্গে পরিবারের ঠিকানা, জেলা, শহর বা গ্রামের তথ্য, থানা, পিনকোড সবটাই দিতে হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications