এই রাজ্যে কুকুর মারতে পারলেই পুরস্কার হিসাবে জুটবে সোনার কয়েন !
কেরলে কুকুর মারতে পারলে পুরষ্কার হিসাবে জুটবে সোনার কয়েন। স্থানীয় সেন্ট থমাস কলেজের প্রাক্তনীরা এমনটাই ঘোষনা করেছে।
কোচি, ৩০ অক্টোবর : অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্যি। কেরলে কুকুর মারতে পারলে পুরষ্কার হিসাবে জুটবে সোনার কয়েন। স্থানীয় সেন্ট থমাস কলেজের প্রাক্তনীরা এমনটাই ঘোষনা করেছে। কেরলের রাস্ততে নাকি কুকুরে উপদ্রব ভয়ানক বেড়ে গিয়েছে তাই কুকুর মেরে ফলতে পারলেই পুরস্কারের কথা ঘোষনা করে হয়েছে বলে প্রাক্তনী সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে। [পাত্রীর পোষা সারমেয় পছন্দ নয় পাত্রের, হোয়াটসঅ্যাপে বিয়ে বাতিল তরুণীর]
তবে এহেন অযৌক্তিক ঘোষনা সামনে আসার পর খেকেই পশু প্রেমী বহু সংগঠন এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন। সেন্ট থমাস কলেজের প্রাক্তনী সংসদের ঘোষনা অনুযায়ী ১০ ডিসেম্বর থেকে এই কুকুর নিধন যঞ্জ শুরু করা হবে। যে ব্যক্তি সংখ্যায় যত বেশি রাস্তার কুকুর মারতে পারবেন তার সোনা জেতার সম্ভাবনা বেড়ে যাবে। [প্রতিদিন ২৭১ জনকে কুকুরের কামড় খেতে হয় রাজধানী দিল্লিতে!]

প্রাক্তনী সংসদের এই হঠকারি সিদ্ধান্ত ঘোষনার পরে সরকারের পক্ষ থেকে কোনও মন্তব্য এখনও সামনে আসেনি। তবে সেন্ট থমাস কলেজের প্রাক্তনী সংসদের এহেন ফরমান এই প্রথমবার জারি হল এমনটা ভাবলে ভুল করবেন। এর আগেও রাস্তার কুকুর মেরে দেওয়ার জন্য এয়ারগান বিতরণ কে করে বিতর্কে জড়িয়েছিলেন সেন্ট থমাসের প্রাক্তনীরা। [কুকুরে নামে আধার কার্ড বানিয়ে গ্রেফতার]
উল্লেখ্যে কেরলের রাস্তায় কুকুরের উপদ্রব বিগত কয়েক মাসে অনেকটাই বেড়ে গিয়েছে। গত মাসের হিসাব বলছে কুকুরের কামড়ে ৪ জনের মৃত্য হয়েছে। ৫০০-র বেশি সাধারণ নাগরিক কুকুরের কামড়ে জখম হয়েছেন। কিন্তু প্রশাসনের নজর এড়িয়ে প্রাক্তনী সংসদের এহেন হঠাকরি সিদ্ধান্তের জন্য নিন্দায় সরব হয়েছে সব মহল। এখন সরকার কি ব্যবস্থা গ্রহণ করে সেই দিকেই তাকিয়ে রয়েছে সবাই। [পৃথিবীর প্রথম শহর যেখানে নাগরিকত্ব পেল বিড়াল, কুকুর ]












Click it and Unblock the Notifications