Siddaramaiah: এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তে নামছে ED
কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে চাপ বাড়ল। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে এবার তদন্ত শুরু করল ইডি। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আগেই মুডা জমি কেলেঙ্কারি মামলায় কর্নাটকের মুখ্যমন্ত্রী বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাতে প্রথমেই নাম রয়েছে সিদ্দারামাইয়া এবং তাঁর স্ত্রী। এমনকী তাঁর শ্যালকের নামও রয়েছে এই দুর্নীতি মামলায়। কর্নাটকের লোকায়ুক্ত আদালতের নির্দেশে সিদ্দারামাইয়ার বিরুদ্ধে এইআইআরের নির্দেশ দেওয়া হয়।

মাইসুরু নগরোন্নয়ন দফতরের জমি বেআইনি ভাবে বিলির অভিযোগ রয়েছে সিদ্দারামাইয়ার বিরুদ্ধে। এক সমাজকর্মী তাঁর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন। গত ২৭ সেপ্টেম্বর লোকায়ুক্তের থানায় সিদ্দারামাইয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গত রবিবার বেঙ্গালুরুর স্পেশাল আদালতের নির্দেশের পরেই এই এফআইআর দায়ের করা হয়েছে। এবার ইডিও তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করল।
কর্নাটকের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ নিয়ে সরব হয়েছে কংগ্রেস। তারা অভিযোগ করেছেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে সিদ্দারাইমায়ার বিরুদ্ধে এই সব অভিযোগ করা হচ্ছে। এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেস কর্মীরা।
তাঁরা অভিযোগ করেছেন জনগণের ভোটে জিততে না পেরে পরিকল্পনা করে এইসব করছে বিজেপি। ক্ষমতা দখলের মরিয়া চেষ্টায় আইনের অপব্যবহার করার অভিযোগ করেছে কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য অবিজেপি রাজ্যগুলিকে টার্গেট করে কেন্দ্রীয় এজেন্সিকে বিজেপি ব্যবহার করছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।












Click it and Unblock the Notifications