Kajol Deepfake Row: প্রকাশ্যে পোশাক বদল! রশ্মিকার পর এবার কাজলের ডিপফেক ভিডিও ভাইরাল
Kajol Deepfake Row: সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ডিপফেক ভিডিও মাথা ব্যাথার কারণ হয়ে উঠছে! গত কয়েকদিন আগেই অভিনেত্রী রশ্মিকা মন্দানার ডিপফেক একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। ভাইরাল হয় ক্যাটরিনা কাইফের একটি জাল ভিডিও। একের পর এক অভিনেত্রীর ডিপফেক ভিডিও ঘিরে তোলাপাড় হয় বলিউড।
এই বিষয়ে সুর চড়ান খোদ অমিতাভ বচ্চন। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ডিপফেক ভিডিও'র শিকার বলি অভিনেত্রী কাজল। সম্প্রতি কাজলের মুখ বসানো একটি ভিডিও ভয়ঙ্কর গতিতে ভাইরাল হচ্ছে। আর সেখানে পোশাক পরিবর্তন করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

আর সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ফেসবুক সহ সমস্ত সোশ্যাল মিডিয়া প্লাটফর্মেইন এই ভিডিও কার্যত বিদ্যুৎ গতিতে ভাইরাল হচ্ছে। কিন্তু ভাইরাল হওয়া ভিডিওটি মোটেই আসল নয়। ডিপফেক করেই এই ভিডিও বানানো হয়েছে৷ আসল ভিডিওটি এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার Rosie Breen-এর।
আর সেই মহিলার মুখ কেটেই মর্ফড করে কাজলের মুখ বসানো হয়েছে। আর এরপরেই ভাইরাল সোশ্যাল মিডিয়া। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের ভিডিওটি ৫ জুনের। গেট রেডি উইথ মি ট্রেন্ড (GRWM) শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর সেই ট্রেন্ডেরই একটি ভিডিও সেটি। এমনকি টিকটকে আপলোডও করা হয়েছিল। আর সেটিই ডাউনলোড করে কাজলের মুখ বসিয়ে ডিপফেক ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়।
মূলত এইআই'কে ব্যবহার করে এমন ডিপফেক ভিডিও তৈরি করা হচ্ছে। আর তাতে শুধু অভিনেত্রীরাই নন, জড়াচ্ছেন সাধারণ মানুষও। যদিও রশ্মিকা মন্দানার ভিডিও সামনে আসার পরেই কেন্দ্র বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে। জারি করা নোটিশ। তাতে স্পষ্ট বলা হয় যে, সত্যতা যাচাই না করে এই ধরনের ভিডিও নিজেদের প্ল্যাটফর্মে চালানো হলে মোটা টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
প্রতারণার অভিযোগে সেই সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। সেই সঙ্গে কড়া সাজাও ভোগ করতে হবে। ৩ বছর পর্যন্ত কারাদণ্ড পর্যন্ত হতে পারে। সেরকম অপরাধ প্রমাণিত হলে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, প্ল্যাটফর্মকেও সতর্ক করা হয়েছে। কিন্ত্য এরপরেও কাজলের ভুয়ো ভিডিও ভাইরাল।












Click it and Unblock the Notifications