অনলাইন ট্রেনের টিকিটেও এবার 'ক্যাশ অন ডেলিভারি'
নয়াদিল্লি, ৩ ফেব্রিয়ারি : এবার ট্রেনের টিকিট বুক করুন অনলাইনে, টিকিট হাতে পাওয়ার পর দিন টাকা।
আরও পড়ুন : আইআরসিটিসি: অনলাইনে ট্রেনের টিকিট কাটুন, জিতুন ল্যাপটপ-মোবাইল
আজ্ঞে হ্যাঁ, ট্রেনের টিকির কেনার ক্ষেত্রেও 'ক্যাশ অন ডেলিভারি' বা 'সিওডি' চালু করতে চলেছে আইআরসিটিসি। যাঁরা নিজেদের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করতে চান না এবং যাদের নেট ব্যাঙ্কিং পরিষেবাই নেই তাদের জন্যই মূলত এই পরিষেবা আনতে চলেছে ভারতীয় রেল।

আইআরসিটিসি-র এক শীর্ষ আধিকারিকের কথায়, "যারা এই পরিষেবা নিতে চান, তারা শুধু ওয়েবসাইটে গিয়ে টিকিট বুক করুন, টিকিট হাতে পেলে টাকা দিয়ে দিন।"
এই পরিষেবাটি প্রাথমিক ভাবে চালু করা হয়েছে। এই পরিষেবা দুশোরও বেশি শহরে চালু হবে। যাত্রার ৫ দিন আগে এই টিকিট বুক করতে পারেন যাত্রীরা।
দামের ক্ষেত্রে কিছুটা তারতম্য আছে। স্লিপার ক্লাসের টিকিট পৌঁছনোর জন্য ৪০ টাকা প্রতি টিকিট নেওয়া হবে। এসি ক্লাস টিকিটের ক্ষেত্রে এই মূল্য ৬০ টাকা প্রতি টিকিট।
টিকিট কাউন্টারের লম্বা লাইন থেকে যাত্রীদের মুক্তি দিতে এটি আইআরসিটিসির আর একটি নয়া পদক্ষেপ।












Click it and Unblock the Notifications