আইআরসিটিসি: অনলাইনে ট্রেনের টিকিট কাটুন, জিতুন ল্যাপটপ-মোবাইল

আইআরসিটিসি: অনলাইনে ট্রেনের টিকিট কাটুন, জিতুন ল্যাপটপ-মোবাইল
নয়াদিল্লি, ৪ নভেম্বর : ভারতীয় বিমান পরিষেবার পর এববার ভারতীয় রেল (ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি)-ও এবার নতুন পরিকল্পনা আনল যাত্রীদের জন্য। ৪ জন ভাগ্যশালী ব্যক্তি এবার ল্যাপটপ এবং মোবাইল ফোন জেতার সুযোগ পাবেন।

নতুন উপভোক্তাদের জন্য এবার আইআরসিটিসি লাকি ড্র-এর সুযোগ আনল। অর্থাৎ নতুন উপভোক্তাকে নাম নথিভুক্ত করার পর সোম থেকে রবিবারের মধ্যে ন্যুনতম একটি টিকিট কাটতে হবে। প্রত্যেক সোমবার আইআরসিটিসি কম্পিউটারের সাহায্যে যথেচ্ছেভাবে চার জন্য ভাগ্যবানকে বেছে নেবে লাকি ড্র-এর মাধ্যমে।

লাকি ড্র-এ ওঠা ব্যাক্তির নাম ও তার দেওয়া তথ্য পর্যালোচনা করে ওয়েব সাইটে সোমবার সন্ধ্যেবেলার মধ্যে বিজয়ীর নাম দিয়ে দেবে আইআরসিটিসি। যদি কোনও ক্ষেত্রে সোমবার ছুটির দিন হয় তাহলে আগামী কার্যকর দিনে এই লাকি ড্র প্রক্রিয়াটি হবে।

শর্তাবলী

  • লাকি ড্র-এ অংশ নিতে গেলে সেই ব্যক্তিকে আইআরসিটিসি-র নতুন উপভোক্তা হতে হবে। আইআরসিটিসি-র অ্যাকাউন্টে নামও নথিভুক্ত করতে হবে।
  • উপভোক্তাকে কমপক্ষে একটি টিকিট কাটতে হবে সংশ্লিষ্ট সপ্তাহের সোম থেকে রবিবারের মধ্যে।
  • যদি কোনও ক্ষেত্রে সোমবার ছুটির দিন হয় তাহলে আগামী কার্যকর দিনে এই লাকি ড্র প্রক্রিয়াটি হবে।
  • নাম নথিভুক্ত করার সময় সমস্ত সঠিক তথ্য প্রদান করতে হবে উপভোক্তাকে। ভুল তথ্যের কারণে এই প্রক্রিয়া থেকে সংশ্লিষ্ট উপভোক্তার নাম বাতিল হতে পারে।
  • আইআরসিটিসি কম্পিউটারের সাহায্যে যথেচ্ছেভাবে চার জন্য ভাগ্যবানকে বেছে নেবে লাকি ড্র-এর মাধ্যমে।
  • বিজয়ীকে তাঁর নথিভুক্ত ইমেল আইডিতে এবং মোবাইল নম্বরে এসএমএস করে খবরটি জানানো হবে।
  • পুরস্কার বিজয়ীকে তার নথিভুক্ত ঠিকানাতেই একমাত্র পাঠানো হবে।
  • আইআরসিটিসি-র অধিকার রয়েছে যে কোনও সদস্যকে কোনও কারণ না দেখিয়েই বাতিল করার।
  • এই লাকি ড্র প্রক্রিয়া শুধুমাত্র সীমিত সময়ের জন্য।

কিসের ভিত্তিতে পুরস্কার মিলবে?

  • প্রথম ভাগ্যবান বিজয়ী পাবেম ল্যাপটপ।
  • দ্বিতীয় ও তৃতীয় ভাগ্যবান বিজয়ী পাবেন স্মার্টফোন
  • চতুর্থ বিজয়ী দিল্লি-মাতা রানী প্যাকেজ পাবেন একজনের জন্য (এনডিআর০১)-(এসি থ্রি টিয়ারে ফেরার টিকিও থাকবে এই প্যাকেজে)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+