করোনার ভ্যাকসিনেশন সার্টিফিকেটের সঙ্গে পাসপোর্টের লিঙ্ক করিয়েছেন? মাত্র ছয় ক্লিকেই মুশকিল আসান
ভ্যাকসিন নেওয়া থাকলেই ঢুকতে দেওয়া হবে! ইতিমধ্যে একাধিক দেশ এমনই নির্দেশিকা জারি করেছে। ফলে করোনা পরিস্থিতিতে যাদের কাজের জন্যে কিংবা অন্য কোনও কারণে বিদেশের কোনও জায়গাতে পৌঁছতে হবে সেক্ষেত্রে ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থা
ভ্যাকসিন নেওয়া থাকলেই ঢুকতে দেওয়া হবে! ইতিমধ্যে একাধিক দেশ এমনই নির্দেশিকা জারি করেছে। ফলে করোনা পরিস্থিতিতে যাদের কাজের জন্যে কিংবা অন্য কোনও কারণে বিদেশের কোনও জায়গাতে পৌঁছতে হবে সেক্ষেত্রে ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকতেই হবে।
এই অবস্থায় নাগরিকদের জন্যে বেশ কিছু সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। যেমন এবার থেকে ভ্যাকসিনেশন সার্টিফিকেটের মধ্যেই পাসপোর্টের তথ্য দেওয়া যাবে। কো-উইন অ্যাপকে নতুন করে সাজানো হয়েছে সম্প্রতি। একাধিক আপডেট দেওয়া হয়েছে।
যার মধ্যে অন্যতম এই সুবিধা। এর সুবিধার মাধ্যমে পাসপোর্টের নম্বর লিঙ্ক করানো যাবে ভ্যাকসিনেশন সার্টিফিকেটের সঙ্গে।

সার্টিফিকেটের সঙ্গে পাসপোর্ট নম্বরের লিঙ্ক
আরোগ্য সেতু অ্যাপে এই সংক্রান্ত খবর প্রকাশ করা হয়েছে। অ্যারোগ্য সেতু তাঁদের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে এই সংক্রান্ত তথ্য সামনে এনেছে। অ্যাপের তরফে জানানো হয়েছে, এখন থেকে ভ্যাকসিনেশন সার্টিফিকেট পাসপোর্ট নম্বরের সঙ্গে আপডেট করতে পারা যাবে। কিন্তু কীভাবে এই লিঙ্ক করবেন?

কীভাবে লিঙ্ক করাবেন
প্রথমে কো-উইন অ্যাপ ডাউনলোড করতে হবে। কিংবা লগ ইন করতে হবে http://cowin.gov.ইনে। এরপর সিলেক্ট করতে হবে Raise a Issue অপশনটি। সেখান থেকে সিলেক্ট করতে হবে পাসপোর্ট অপশনটি। ড্রপডাউন মেনু বলে একটি অপশন পাওয়া যাবে সেখানে। সেখানে পাসপোর্ট নম্বরটি দিতে হবে। এরপর সাবমিট অপশনটি ক্লিক করতে হবে। মুহূর্তের মধ্যে ইউজার নতুন একটা সার্টিফিকেট পেয়ে যাবেন। সেখানে সমস্ত তথ্য দেওয়া থাকবে।

গুরুত্বপূর্ণ আরও এক তথ্য-
আরোগ্য সেতু অ্যাপের তরফে আরও একটি টুইট করা হয়েছে। যেখানে বলা হয়েছে যে কোনও কারণে যদি সার্টিফিকেটের সঙ্গে পাসপোর্টের নাম না মেলে তাহলে ইউজারকে নাম কারেকশনের জন্যে আবেদন করতে হবে। নির্দিষ্ট সাইটে গিয়ে পাসপোর্ট নম্বর দিয়ে নাম বদলের আবেদন করলে সঙ্গে সঙ্গে তা হয়ে যাওয়া সম্ভব। তবে লক্ষ্য রাখা উচিৎ যে কোনও তথ্য দেওয়ার ক্ষেত্রে যাতে কোনও ভুল না থাকে।












Click it and Unblock the Notifications