Majeed Memon: ভোটমুখী মহারাষ্ট্রে ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস, এনসিপিতে ঘরওয়াপসি বিশিষ্ট আইনজীবীর
মহারাষ্ট্রে বিধানসভা ভোটের (Maharashtra Assembly Election) আগে তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়ে এনসিপিতে (NCP) ঘরওয়াপসি বিশিষ্ট আইনজীবী মজিদ মেমনের (Majeed Memon)। শুক্রবার শরদ পাওয়ার (Sharad Pawar) নেতৃত্বাধীন এনসিপিতে যোগ দিলেন মজিদ মেমন। এর আগে এনসিপির রাজ্য়সভার সাংসদ ছিলেন মেমন। তবে বিগত লোকসভা ভোটের আগে যোগ দেন তৃণমূলে।
২০২২ এর ২৪ নভেম্বর শরদ পাওয়ারের এনসিপির সঙ্গে দীর্ঘ ১৬ বছরের সম্পর্ক ত্য়াগ করেন মজিদ মেমন। দলের সঙ্গে বিরোধ নয়, বরং ব্য়ক্তিগত কারণ দেখিয়ে এনসিপি ছাড়তে দেখা যায় মেমনকে। এরপরই অবশ্য় এক মাসের মাথায় তৃণমূল কংগ্রেসে যোগ দেন এনসিপির প্রাক্তন সাংসদ।

মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে (Mamata Banerjee) বাঘিনীর সঙ্গে তুলনা করে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন মেমন। নয়াদিল্লিতে সৌগত রায় (Sougata Roy) ও ডেরেক ও ব্রায়েনের (Derek O Brien) উপস্থিতিতে দলে যোগ দেন তিনি। লোকসভা ভোটের (Loksabha Election) আগে জাতীয় স্তরে শক্তিবৃদ্ধি হয় তৃণমূলের। কিন্তু বছর ঘুরতেই ফের দলবদল বিশিষ্ট এই আইনজীবীর।
- কে এই মজিদ মেমন?
১৯৪৫ এর ১২ ডিসেম্বর জন্ম মজিদ মেমনের। আইনজীবী হিসেবে লড়েছেন একাধিক বড় মামলা। ১৯৯৩-তে মুম্বইতে জঙ্গি হামলার (Mumbai Terror Attack) মামলায় সন্দেহভাজনদের আইনজীবী হিসেবে লড়তে দেখা যায় মজিদ মেমনকে। এরপরই বিতর্ক মাথা চাড়া দেয়। বহু বিতর্কে জড়ান মজিদ, খুনের হুমকির মুখেও পড়তে হয় তাঁকে। একবার গুলিবিদ্ধও হন, যদিও বরাতজোরে প্রাণরক্ষা হয়। ২০১৪-তে রাজ্য়সভার সাংসদ হিসেবে তাঁকে মনোনীত করে শরদ পাওয়ারের এনসিপি।
এদিকে, মজিদ মেমনের এনসিপিতে ঘরওয়াপসির পরই জোর চর্চা মহারাষ্ট্রের রাজনীতিতে (Maharashtra Politics)। মজিদের প্রভাবশালী ভূমিকা ও একই সঙ্গে আইনের ফাঁকফোকর জানা রীতিমতো ভাবাতে শুরু করেছে বিরোধীদের। অপরদিকে, মজিদের ফিরে আসায় ভোটের আগে বাড়তি অক্সিজেন পেল শরদ পাওয়ারের দল।
মহারাষ্ট্রে বিধানসভা ভোটের দামামা বাজতে বেশি দেরি নেই। ৮ অক্টোবর জম্মু-কাশ্মীর ও হরিয়ানার বিধানসভা ভোটের ফল প্রকাশের দিনই নির্ঘণ্ট ঘোষণা হতে পারে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা ভোটের। তার আগে ঘুঁটি সাজাতে শুরু করেছে বিজেপি (BJP) ও ইন্ডি জোটের (INDI Alliance) নেতারা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের (Eknath Shinde) নেতৃত্বাধীন শিবসেনা (Shiv Sena) এবং উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের (Ajit Pawar) এনসিপির সঙ্গে আসন রফাও ইতিমধ্য়ে সম্পূর্ণ বলেই খবর সূত্রের।












Click it and Unblock the Notifications