ছাপিয়ে গেল "নোটা"! আমজনতার পছন্দই হল না অন্যান্য প্রার্থীদের?

এক দশক আগেই চালু করা হয়েছে "নোটা"। ভোট দিতে গেলে অনেকই আছেন যারা এই বোতামটিকে উপেক্ষা করেই চলে যান। কিন্তু এবছর লোকসভা ভোটে যেন অবাক কাণ্ড! একটি ট্রেন্ড অনুযায়ী, মধ্যপ্রদেশের ইন্দোর সংসদীয় নির্বাচনী এলাকায় ১.৩৮ লাখেরও বেশি মানুষ বেছে নিয়েছেন নোটাকে। তবে ২০২৪ এর লোকসভা নির্বাচনের ভোট গণনা এখনও চলছে, তাই অনুমান এই সংখ্যা আরও বাড়বে।

সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ১২ টা ১৫ মিনিট পর্যন্ত ১.৩৮ লাখেরও বেশি ভোট পড়েছে নোটায়। এখনও পর্যন্ত এটি ভারতীয় জনতা পার্টির প্রার্থী শঙ্কর লালওয়ানির পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তিনি এখনও পর্যন্ত ৭.৭৪ লাখের বেশি ভোট পেয়েছেন। অন্যদিকে, ৩২,০০০ ভোট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন বহুজন সমাজ পার্টির সঞ্জয় সোলাঙ্কি।

Note vote

প্রসঙ্গত, কংগ্রেস প্রার্থী অক্ষয় কান্তি বম ভোটের পূর্বেই ঠিক শেষ মুহূর্তে তাঁর মনোনয়ন প্রত্যাহার করেন। সেইসঙ্গেই বিজেপিতে যোগ দেন, এরপরই তিনি নোটাতে ভোট দেওয়ার জন্য জনগণকে অনুরোধ করেছিলেন। সেইসময় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজন। তিনি গত ৮ বার ইন্দোর থেকে জয়ী হয়েছিলেন। তবে এদিন তিনি কংগ্রেস প্রার্থী অক্ষয় কান্তি বমের এমন কাজে অসন্তোষ প্রকাশ করেছিলেন।

সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, "ইন্দোরে নিজের মনোনয়নপত্র তুলে নিয়ে প্রধান বিরোধী দলে যোগ দেওয়ার বিষয়টিতে আমিও অবাক হয়েছিলাম। এমনটা হওয়া উচিত ছিল না। ইন্দোরে কেউ বিজেপিকে হারাতে পারবে না, এমনটা নিশ্চিতই ছিল। তবে নোটার ক্ষেত্রে বিজেপির কোনও হাত নেই। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি যে আদর্শে চলছিল, তাতেই স্থির থেকে শঙ্কর লালওয়ানিকেই প্রার্থী করা হয়।"

উল্লেখ্য "নোটা", ভোটারদের একটি নির্দিষ্ট আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সমস্ত প্রার্থীর প্রতি অসন্তোষ প্রকাশ করার বিকল্প দেয়। 'নোটা' বা 'নান অব দ্য অ্যাবাভ' - অর্থাৎ ওপরের প্রার্থীদের মধ্যে কেউই নন! সুপ্রিম কোর্টের একটি নির্দেশের পর ভারতের সব রাজ্যে বা সংসদীয় নির্বাচনে এটা চালু করা বাধ্যতামূলক হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+