করোনা আবহে আরও সংকটে অর্থনীতি, বৃদ্ধি পাবে অনাদায়ী ঋণের বোঝা!

আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে অনাদায়ী ঋণের বোঝা আরও বাড়তে চলেছে দেশে। এদিন ভারতীয় ব্যাঙ্কিং খাত নিয়ে এই আশঙ্কা প্রকাশ করল এস অ্যান্ড পি গ্লোবাল রেটিং। সংস্থার আশঙ্কা, আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে অনাদায়ী ঋণের বোঝা বাড়তে পারে আরও ২ থেকে শতাংশ। চলতি বছরের জুন-জুলাই পর্যন্ত অনাদায়ী ঋণের বোঝার পরিমাণ ছিল ৮ শতাংশ। সেটাই আগামী ১২-১৮ মাসে হয়ে দাঁড়াবে ১০-১১ শতাংশে।

করোনা আবহে আরও সংকটে অর্থনীতি, বৃদ্ধি পাবে অনাদায়ী ঋণের বোঝা!

এর আগে আরবিআই-ও একই আশঙ্কা প্রকাশ করেছিল। ভগ্নস্বাস্থ্য ভারতীয় অর্থনীতি এর পর করোনা সংক্রমণ ও লকডাউনে এতোটাই কাবু হয়ে পড়েছে যে দেশের ব্যাঙ্ক ব্যবস্থায় অনাদায়ী ঋণের পরিমাণ আগামী বছর মার্চের শেষে ১২.৫ শতাংশে পৌঁছে যেতে পারে।

করোনা-লকডাউনের কারণে গত তিন-চার মাসে ব্যবসা-উৎপাদন হারিয়ে ছোট-বড় সব শিল্প সংস্থার কাছেই এখন ব্যবসা শুরুর জন্য মূল ধন অত্যন্ত জরুরি। কিন্তু অনাদায়ী ঋণের আশঙ্কায় ব্যাঙ্কগুলি যদি এই সময় ব্যবসা-শিল্প সংস্থাগুলিকে ঋণ দেওয়া থেকে হাত গুটিয়ে নেয় তবে, অর্থনীতির শীঘ্র ঘুরে দাঁড়ান আরও কঠিন হবে। এদিকে অনাদায়ী ঋণের বোঝা বাড়লে ব্যাঙ্কগুলির মূলধনের উপর চাপ বাড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+