PMCries! করোনায় সর্বোচ্চ মৃত্যু থেকে জিডিপি নিয়ে মোদীকে তীব্র তোপ রাহুলের
ফের মোদী সরকারকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর। শনিবার মোদী সরকারকে একের পর এক টুইটে আক্রমণ করেন তিনি। রাহুলের দাবি মোদী সরকারের অব্যবস্থার ফসল ব্ল্যাক ফাঙ্গাস। কেন্দ্রীয় সরকারের জন্যই এই দিন দেখতে হচ্ছে দেশবাসীকে।
ফের মোদী সরকারকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর। শনিবার মোদী সরকারকে একের পর এক টুইটে আক্রমণ করেন তিনি। রাহুলের দাবি মোদী সরকারের অব্যবস্থার ফসল ব্ল্যাক ফাঙ্গাস। কেন্দ্রীয় সরকারের জন্যই এই দিন দেখতে হচ্ছে দেশবাসীকে।

হিন্দিতে রাহুল লিখেছেন, ''একমাত্র ভারতেই মোদী সরকারের অকর্মণ্যতার কারণে কোভিডের সঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসের মতো সংক্রমণ ছড়িয়ে পড়েছে। করোনাকালে এখন ভ্যাকসিন ও ওষুধের অভাবে ধুঁকছে দেশবাসী। মোদি সরকার সেখানে সবাইকে হাতে তালি ও বাসন বাজাতে বলছে।''
শুধু এটাই নয়, এরপরে আরও একাধিক বিষয়ে মোদী সরকার আক্রমণ শানান তিনি। ভ্যাকসিন থেকে জিডিপি গ্রোথ নিয়েও মোদী সরকারকে তোপ তাঁর। টুইটারে রাহুল দেশের জিডিপি গ্রোথ নিয়েও আক্রমণ শানান। এই বিষয়ে অন্যান্য দেশের সঙ্গে দেশের পরিস্থিতি নিয়েও প্রমাণ্য কিছু নথি তুলে ধরেন রাহুল।
এছাড়াও ভ্যাকসিন থেকে করোনাতে মৃত্যু নিয়েও মোদী সরকারকে আক্রমণ করেন রাহুল গান্ধী। তবে এই প্রথমবার নয়। করোনা নিয়ে একাধিকবার মোদী সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রাহুল গাঁধী। অতীতে কেন্দ্রীয় সরকারের ভ্যাকসিন নীতি নিয়ে সওয়াল করেছেন কংগ্রেস সাংসদ।
ট্যুইটে তিনি লেখেন, এবারও ভ্যাকসিনের জন্য ভিড় করে গরিব-সাধারণ মানুষ লাইনে দাঁড়াবেন। শেষে ভ্যাকসিনের লাভ পাবেন কতিপয় কিছু শিল্পপতি বা ব্যবসায়ী। সম্প্রতি করোনা রুখতে স্বাস্থ্যকর্মীদের অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বারাণসীর স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বক্তব্যের সময় কোভিডে মৃতদের কথা বলে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। তারপরই রাহুলের এই ট্যুইটবাণ নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২,৫৭,২৯৯ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন। একদিনে কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪১৯৪ জন।












Click it and Unblock the Notifications