ট্রাফিক আইন ভাঙলে আগামী সাত দিন রাজ্যে দিতে হবে না জরিমানা, দীপাবলির আজব 'উপহার' মন্ত্রীর
দীপাবলি এসে গিয়েছে। আর এমন সময়েই গুজরাতের গৃহমন্ত্রী এক নয়া নীতি প্রয়োগ করলেন। তিনি ট্রাফিক আইনে বিশেষ ছাড় দিলেন। তিনি বলেছেন ২১ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত রাজ্যে কোনও ট্রাফিক আইন ভাঙলে কোনওরকম ফাইন করা হবে না। এটাকে আবার অনেকে ভুপেন্দ্র পটেলের জনমুখী সিদ্ধান্ত বলছেন।

কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
এই সিদ্ধান্তেরন কথা তিনি জানালেন নির্বাচনের আগে। এই বছরের শেষেই হবে গুজরাতের নির্বাচন, সেখানে বিজেপির আসন সেখানে একটু টলমল করছে। এখানে তাঁদের লক্ষ্য ফের ক্ষ্মমতায় ফিরে আসা। তবে তিনি এও বলছেন যে, "এই যে সিদ্ধান্ত কিন্তু আইন ভাঙার জন্য করা হয়নি, বেপরোয়া হবার জন্য করা হয়নি।"
এই সময়ে শাস্তি না দিয়ে কেউ নিয়ম ভাঙলে গুজরাত পুলিশ ফুল দিয়ে তাঁকে সম্বাধন জানাবেন। দেওয়ালি হল আলোর উৎসব। রঙ্গোলি দিয়ে সবাই ঘরবাড়ি সাজাবেন। সুন্দর করে ল্যাম্প দিয়ে ঘরদোর সাজাবেন। আতশ বাজি পোড়ানো হবে। মিষ্টি বিতরণ তো আছেই। তাই এটা সরকারের জনমুখী সিদ্ধান্ত বলে মনে করছি।

সুখ্যাতি
মানুষও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁরা কেউ বলছেন মানুষকে গাড়ি বাজে ভাবে না চালানোর জন্য বলছে সরকার। এটা সবার বোঝা উচিৎ। খুব ভালো সিদ্ধান্ত। তবে অনেক বিরুপ প্রতিক্রিয়াও আছে। অনেকেই বলছেন এই সিদ্ধান্ত হিতেবিপরীত হয়ে যেতে পারে। সুযোগের অসৎ ব্যবহার করার সম্ভাবনা বেশি। আরও জোড়ে গাড়ি চালিয়ে বেড়ে যেতে পারে দুর্ঘটনার সম্ভাবনা।

মন্ত্রীকে ট্রাফিক দাওয়াই
অনেকে আবার মন্ত্রীকে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ভালো করে গাড়ি দেখার সিদ্ধান্ত নিয়েছেন। কিভাবে লোকজন গাড়ি চালায় সেটা দেখতে বলা হয়েছে। তাঁরা বলছেন সিদ্ধান্ত একেবারেই ভুল। কেউ নিয়ম বুঝবেও না, মানা ত অনেক দূরের কথা। এর ফলে বেড়ে যাবে পথ দুর্ঘটনা।

মধ্যপ্রদেশে দুর্ঘটনা
যেমন মধ্যপ্রদেশের রেওয়ায় বাস ও ট্রাকের মধ্য সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনা হয়েছে গতকাল রাতেই। এতে আজ জানা গিয়েছে যে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় ৪০ জন। বাসটি তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে গোরক্ষপুর যাচ্ছিল বলে জানা গিয়েছে। আহতদের নিয়ে যাওয়া হয়েছে সুহাগির জেলা হাসপাতালে। গুরুতর আহতদের ভর্তি করানো হয়েছে রেওয়ার সঞ্জয় গান্ধী হাসপাতালে।
জানা গিয়েছে, বাসে যাত্রী ছিলেন প্রায় ১০০ জনের মতো। গভীর রাতে রেওয়ার সুগাহি পাহাড়ির কাছে পার্ক করে রাখা একটি ট্রাকে গিয় ধাক্কা মারে বাসটি। আহতদের সুহাদির জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে গুরুতর আহতদের রেওয়ার সঞ্জয় গান্ধী মেমোরিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications