জাতীয় পতাকার অবমাননা বরদাস্ত নয়! লালকেল্লা কাণ্ডে কোন কঠোর পদক্ষেপের পথে কেন্দ্র?
সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে ট্রাক্টর ব়্যালিকে কেন্দ্র করে হিংসার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিল কেন্দ্রীয় সরকার৷ লালকেল্লায় যেভাবে জাতীয় পতাকার অপমান করা হয়েছে তা কিছুতেই মেনে নেবে না বলে তাদের তরফে বলা হয়েছে৷ পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর৷

ট্রাক্টর ব়্যালিতে হিংসার ঘটনায় মোট ২২টি এফআইআর
সাধারণতন্ত্র দিবসের দিনে কৃষকদের ট্রাক্টর ব়্যালিতে হিংসার ঘটনায় মোট ২২টি এফআইআর দাখিল করেছে দিল্লি পুলিশ৷ বুধবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিলেন দিল্লি পুলিশের আধিকারিকরা৷ এফআইআরগুলি দাখিল করা হয়েছে অশান্তি, সরকারি সম্পত্তির ক্ষতি ও অস্ত্র নিয়ে সরকারি কর্মচারীদের উপর আক্রমণের অভিযোগে৷ অপরাধীদের চিহ্নিত করতে পুলিশ সেইদিনের ভিডিয়ো ফুটেজ ভালো করে খতিয়ে দেখছে বলে আজ জানান দিল্লি পুলিশের আধিকারিকরা৷

৩৯০ জন পুলিশকর্মী জখম হয়েছেন
দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশ পুলিশের যৌথ সম্মতিতে হওয়া ট্র্যাক্টর ব়্যালি গিরে হিংসার ঘটনায় মোট ৩৯০ জন পুলিশকর্মী জখম হয়েছেন৷ ৬ থেকে ৭ হাজার ট্রাক্টর নিয়ে কৃষকরা ২৬ তারিখ সকাল সাড়ে আটটা নাগাদ র্যালি করে৷ আগের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী তাদের সঞ্জয় গান্ধি ট্রান্সপোর্ট নগর পৌঁছে ডান দিকে যাওয়ার কথা ছিল৷ যদিও বিক্ষোভকারীরা ঘোড় সওয়ার হয়ে হাতে তলোয়ার ও অন্য অস্ত্র নিয়ে পুলিশের উপর আক্রমণ করে ও মুকরবা চক ও ট্রান্সপোর্ট নগরের মধ্যে পুলিশের অনেকগুলি ব্যারিকেড ভাঙে৷ বিবৃতিতে একথা জানায় দিল্লি পুলিশ৷

একাধিক ব্যারিকেড ভাঙে
এক সিনিয়র পুলিশ অফিসার বলেন, আইটিওতে কৃষকদের একটি গ্রুপ, যারা গাজিপুর ও সিঙ্ঘু বর্ডার থেকে এসেছিল, তারা নতুন দিল্লি জেলার দিকে অগ্রসর করতে চাইছিল৷ যখন তাদের থামানো হয়, তখন একদল কৃষক হিংসাত্মক হয়ে ওঠে, একাধিক ব্যারিকেড ভাঙে৷ এছাড়া ট্রাক্টর দিয়ে পুলিশকর্মীদের পিষ্ট করার চেষ্টাও করে৷

লালকেল্লায় একাধিক পতাকা উত্তোলন করে কৃষকরা
এরপর তারা লাল কেল্লায় জড়ো হয়ে কৃষক ইউনিয়নের একাধিক পতাকা উত্তোলন করে৷ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আন্দোলনরত কৃষকদের সঙ্গে পুলিশের ইঁদুর দৌড় চলতেই থাকে৷ বেশিরভাগ ঘটনা মুকরবা চক, গাজিপুর, এ-পয়েন্ট আইটিও, সীমাপুরি, নাঙ্গোলই টি-পয়েন্ট, টিকরি বর্ডার ও লাল কেল্লা এলাকায় রিপোর্ট করা হয়েছে৷

দিল্লির বর্ডারের বিভিন্ন অংশে আন্দোলন করছে কৃষকরা
বেশ কয়েকজন শিশু সহ ৩০০-র কাছাকাছি শিল্পী, যারা সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন, তাঁরা লাল কেল্লার কাছে আটকে পড়েন৷ পরে পুলিশ তাঁদের উদ্ধার করে৷ তিনটি কৃষি আইন বাতিলের প্রতিবাদে ২৬ নভেম্বর থেকে দিল্লির বর্ডারের বিভিন্ন অংশে আন্দোলন করছে কৃষকরা৷
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications