Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bangladeshi Tourist: হোটেলে বাংলাদেশিদের ঘর ভাড়া নয়, দেওয়া হবে না খাবারটুকুও; বড় সিদ্ধান্ত ত্রিপুরায়

Bangladesh Unrest: বাংলাদেশে হিন্দুদের উপর অকথ্য অত্যাচারের প্রতিবাদে এবার বড় সিদ্ধান্ত ত্রিপুরার (Tripura)। অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্তোরাঁ ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, বর্তমানের পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত বাংলাদেশি পর্যটকদের (Bangladeshi Tourists) কোনও বুকিং গ্রহণ করা হবে না। সোমবার এনিয়ে তারা একটি বিজ্ঞপ্তিও জারি করেছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশি পর্যটকদের হোটেলে (Hotels) কোনও ঘর ভাড়া দেওয়া হবে না। এমনকি ত্রিপুরার রেস্তোরাঁগুলিতেও (Restaurants) বাংলাদেশিদের পর্যটকদের কোনও খাবার পরিবেশন করা হবে না। সোমবারই বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশন অভিযান করে হিন্দু সংগঠনগুলি।

BANGLADESHI

বাংলাদেশ উপ হাইকমিশন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে প্রথমে একটি মিছিল করা হয়। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, কম করে জনা পঞ্চাশ বিক্ষোভকারী আচমকাই উপ হাইকমিশনে ঢুকে পড়ে। এরপরই কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। উপ হাইকমিশন চত্বরে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করা হয় বলে অভিযোগ।

এরপরই ঘটনার তীব্র নিন্দা জানায় ভারতের বিদেশমন্ত্রক। বিবৃতিতে বলা হয়, "বাংলাদেশ ডেপুটি হাইকমিশন চত্বরে বিশৃঙ্খলার ঘটনা খুবই দুঃখজনক। যেকোনও পরিস্থিতিই আসুক না কেন, বৈদেশিক ও আন্তর্জাতিক কোনও সম্পত্তির উপর হামলা চালানো কাম্য নয়।"

এক্স হ্যান্ডেলে এনিয়ে সরব হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও। আগরতলায় বাংলাদেশি উপ হাইকমিশনে ব্যাপক হামলা চালানো হয়েছে বলে দাবি তাদের। পোস্টে ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে ইউনূসের সরকার। যদিও পুলিশের এক শীর্ষ কর্তার দাবি, হিন্দু সংগঠনের ৬ সদস্য ডেপুটেশন জমা দেয়। সেখানে কোনওরকম বিশৃঙ্খলা হয়নি বলে দাবি তাঁর। হামলার আগেই পুলিশ বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় বলে দাবি।

আগরতলায় ডেপুটি হাইকমিশনের হামলার ঘটনা মাথায় রেখে দিল্লিতে বাংলাদেশি হাইকমিশন ও অন্যান্য শহরে ডেপুটি হাইকমিশনগুলির নিরাপত্তা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় আগরতলা থেকে কলকাতাগামী বাসে ইচ্ছাকৃত দুর্ঘটনার জেরেই এদিন আগরতলার উপ হাইকমিশনে জনরোষ আছড়ে পড়ে বলে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+