টিকা সম্পূর্ণ হওয়ার ন'মাসের মধ্যে 'বুস্টার' প্রয়োজন নেই, সংসদে জানালেন বিশেষজ্ঞরা

টিকা সম্পূর্ণ হওয়ার ন'মাসের মধ্যে 'বুস্টার' প্রয়োজন নেই, সংসদে জানালেন বিশেষজ্ঞরা

শুধুমাত্র ভারতবর্ষ নয়, ওমিক্রনের প্রাদুর্ভাবে মাথায় হাত বিশ্বের তাবড় তাবড় দেশের। সংক্রমণ রুখতে স্বাস্থ্যবিধি পালন, বিমান চলাচল বন্ধ করার পাশাপাশি তৃতীয় ডোজও দিচ্ছে বেশ কিছু দেশ। এ নিয়েই সকলে তাকিয়ে ছিলেন ভারতের দিকে৷ তবে এই মুহূর্তে বুস্টার ডোজ দেওয়ার পক্ষে নন ভারতীয় বিশেষজ্ঞরা৷

কী বলছে ICMR?

কী বলছে ICMR?

সূত্রের খবর, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এর প্রধান বলরাম ভার্গব এই মুহূর্তে বুস্টার ডোজ দেওয়ার পক্ষপাতী নন৷ স্বাস্থ্য এবং পরিবার মন্ত্রণালয়ের বিশেষ কমিটির সঙ্গে বৈঠকে তিনি জানান, কেন্দ্রীয় সরকার এটিকে বুস্টার ডোজ না বলে তৃতীয় ডোজ বলতে চাইছে৷ আর এই তৃতীয় ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও শর্ত থাকছে৷ কোনওভাবেই দ্বিতীয় ডোজ নেওয়ার ন'মাসের আগে এটি নেওয়া যাবে না৷ তবে এখনও সমস্ত পরিকল্পনা সম্পন্ন হয়নি, সবটাই নির্ভর করছে অদূর ভবিষ্যতে স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং কেন্দ্রীয় সরকারের মিলিত সিদ্ধান্তের ওপর।

স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রকের বৈঠক!

স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রকের বৈঠক!

স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রকের একটি বৈঠকে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হয়৷ বৈঠকের সভাপতিত্ব করছিলেন অধ্যাপক রামগোপাল যাদব। বৈঠকে নাগরিকদের স্বাস্থ্যজনিত গুরুতর সমস্যা এবং নতুন কোভিড স্ট্রেনে তাঁদের সমস্যা নিয়ে আলোচনা করা হয়৷ বৈঠকের আয়োজনই করা হয়েছিল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক এবং স্বাস্থ্য গবেষণা মন্ত্রকের সচিবদের মতামত শোনার জন্য। ওমিক্রনের প্রাদুর্ভাবে তাঁরা কী ভাবে লড়ছেন, তা জানার জন্যই বৈঠকে বসেছিলেন সকলে৷ বৈঠকে ভ্যাকসিন বিতরন, তাঁর উন্নতিসাধন নিয়েও কথা হয়৷

স্বাস্থ্যমন্ত্রকের প্রসংশা!

স্বাস্থ্যমন্ত্রকের প্রসংশা!

কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ উপস্থিত ছিলেন ওই বৈঠকে। স্বাস্থ্যমন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি লব আগরওয়ালও উপস্থিত ছিলেন৷ বৈঠকের মাঝে প্রফেসর রামগোপাল যাদবের নেতৃত্বাধীন কমিটি অতিমারী রোধে স্বাস্থমন্ত্রকের ভূয়সী প্রশংসা করেন৷ যেভাবে স্বল্প সময়ে দেশবাসীর টিকাকরণের বন্দোবস্ত করেছে সরকার, তারও প্রশংসা করা হয়।

মার্কিন মুলুকে করোনার নতুন দাওয়াই!

মার্কিন মুলুকে করোনার নতুন দাওয়াই!

প্রসঙ্গত বিশ্বের উন্নত দেশগুলি বুস্টার ডোজ নিয়ে অনেকটায় এগিয়েছে৷ এবং তার পাশাপাশি সম্প্রতি মার্কিন মূলুকে নানা নতুন পরীক্ষা নিরীক্ষা চলছে করোনার সংক্রমণ রোধ নিয়ে৷ যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম পাশপাচি কোভিড ভ্যাকসিনও যাদের শরীরে শক্তিশালী প্রতিরোধী ক্ষমতা গড়ে তুলতে পারেনি তাদের জন্য নতুন এক ধরনের অ্যান্টিবডি ককটেল ডোজ নিয়ে এসেছে অ্যাস্ট্রজেনেকা৷ যারা কোভিড ভ্যাকসিনও বানিয়েছে এর আগে৷ এই অ্যাস্ট্রজেনেকার ফর্মুলা নিয়েই ভারতে তৈরি হয়েছে কোভিশিল্ড৷ সম্প্রতি অ্যাস্ট্রজেনকা যে অ্যান্রিবডি ককটেল বাজারে এনেছে তার নাম ইভিউশিল্ড। এটি কম রোগপ্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষদেরও চিরস্থায়ী করোনা সুরক্ষা দেবে বলে দাবী করেছে সংস্থাটি৷


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+