'হিন্দি আমাদের রক্তে নেই', কেন্দ্রের সঙ্গে ভাষা-বিতর্ক সংঘাতে তামিল নেতা স্ট্যালিনের গর্জন
২০১৯ সালের লোকসভা ভোট জিতেই বিজেপি ক্ষমতায় এসে হিন্দিকে বাধঅযতামূলক করার ভাবনার পথে এগোতে চাইছে বলে খবর ছিল।
২০১৯ সালের লোকসভা ভোট জিতেই বিজেপি ক্ষমতায় এসে হিন্দিকে বাধঅযতামূলক করার ভাবনার পথে এগোতে চাইছে বলে খবর ছিল। জানা যায়, অষ্ঠম শ্রেণি পর্যন্ত হিন্দিকে বাধ্যতামূলক করবে বলে স্থির করে প্রকাশ জাভড়েকরের নেতৃত্বাধীন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। আর এমন ঘটনা শুনেই ক্ষোভে ফুঁসে ফঠছে দক্ষিণী রাজ্য গুলো। তাদের দাবি দক্ষিণীদের ওপর গোবলয়ের চাপে হিন্দিকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে।

কেন্দ্রের সঙ্গে ভাষা-যুদ্ধে সরাসরি সংঘাতের রাস্তায় গিয়ে তামিলনাড়ু থেকে গর্জে উঠেছেন ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন। তাঁর দাবি তামিল নাড়ুর মানুষদের রক্তে নেই হিন্দি। ফলে জোর করে তাঁদের ওপর হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া যাবে না। প্রসঙ্গত, জাতীয় শিক্ষানীতির রিপোর্ট আসার পরই গর্জে উঠেছেন স্ট্যালিন। রিপোর্টে যে সমস্ত রাজ্যে হিন্দি ভাষা বলা হয় না, সেই সমস্ত রাজ্যেও প্রি স্কুলে হিন্দি চালু করার কথা বলা হয়েছে। সাফ কথায় ডিএমকে নেতা জানিয়ে দিয়েছেন , হিন্দি যদি চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা মৌচাকে ঢিল মারার শামিল হবে।
তামিলভূমি তামিলনাড়ু থেকে বিজেপি সরকারকে কার্যত হুঁশিয়ারি দিয়ে স্ট্যালিন দাবি করেছেন, 'আমি সতর্ক করছি বিজেপি সরকারকে এমন কোনও পদক্ষেপ হলে তার খেসারত দিতে হবে'। এরপরই কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাস জাভড়েকর জানান, কারোর ওপর কোনও ধরনের ভাষা চাপিয়ে দেওয়া হবে না। সবেমাত্র একটি কমিটি এই খসড়া প্রস্তাব দিয়েছে। এর সিদ্ধান্তের গোটাই এখনও নির্ভর করছে সরকারের ওপর।












Click it and Unblock the Notifications