নেহরু-গান্ধী পরিবারের কোনও সদস্যই আর কংগ্রেসকে বাঁচাতে পারবে না : মানেকা গান্ধী

এদিন এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মানেকা গান্ধী বলেন, সম্প্রতি বিধানসভা নিজ্ঞবাচনে চার রাজ্যে যে হাল কংগ্রেসের হয়েছে। সেখান থেকে উঠে দাঁড়ানো আর সম্ভব নয় শাসকদলের পক্ষে। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করলেও কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর পথ ধ্বংস হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নরেন্দ্র মোদী যদি বাঘ হয়, রাহুল একটা পাখি মাত্র : মানেকা গান্ধী
গত ১০ বছর ধরেই তো রাহুল গান্ধীকে তুলে ধরেছে কংগ্রেস। তাতে দলের রাজনৈতিক ভবিষ্যতের উপর কোনও বাড়তি প্রবাভ পড়েছে কী? প্রশ্ন মানেকার। অনেক দিরে হয়ে গিয়েছে, ৫০০ কোটি হোক বা ৫০০০ কোটি যত টাকাই রাহুল গান্ধীর ইমেজ তৈরিতে লাগানো হোক তার কোনও স্বার্থকতা পাওয়া যাবে না এমনটাই দাবি গান্ধী পরিবারের ছোট বউয়ের।
ওই সাক্ষাৎকারে মানেকা গান্ধী বলেন, মানুষ কংগ্রেসের উপর থেকে আস্থা হারিয়েছে সে নিয়ে কোনও সন্দেহ নেই। জনতা কংগ্রেস বা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিষয়ে শুনতে চায় না। তারা মনে করেন সরকারের বাইরে থেকে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী সরকারকে ধ্বংসের দিকে এগিয়ে দিয়েছে। দেশের মানুষ বোকা নন। সবাই জানেন মনমোহন সিং প্রধানমন্ত্রী। কিন্তু সত্যিই কী তিনি প্রধানমন্ত্রী? তির্যক প্রশ্ন মানেকার।
দলের এই দুর্দশার জন্য কংগ্রেস নেতৃত্বকেই দায়ী করেছেন মানেকা। তাঁর ব্যাখ্যা কংগ্রেসের শাসনকালে ভারত ডাকাতি ও ছিনতাইয়ের বধ্যভূমিতে পর্যবসিত হয়েছে। বর্তমান শাসনকালে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। এর পর মানুষ আর কী করে এই দলের উপর ভরসা রাখবে বলেও মন্তব্য করেন বিজেপির প্রবীন নেত্রী।
প্রিয়াঙ্কা গান্ধীকে মঞ্চে আনলেও খুব একটা সুবিধা কংগ্রেস করতে পারবে না বলেই মনে করেন মানেকা। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর সঙ্গে রাহুল গান্ধীর কোনও তুলনাই হয় না। এমনকী মানেকা গান্ধী জানিয়েছেন, নরেন্দ্র মোদী বাঘ হলে রাহুল একটা পাখি মাত্র।
কংগ্রেসের পাশাপাশি আম আদমি পার্টিরও সমালোচনা করেন। বলেন জল ও বিদ্যুত নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে আপ সরকার। মানুষের বিশ্বাসের সঙ্গে খেলা করছেন তারা।












Click it and Unblock the Notifications