Vande Bharat: বন্দে ভারতে তো 'চেন পুলিং সিস্টেম' নেই! হঠাৎ বিপদে পড়লে কীভাবে বাঁচবেন?
Vande Bharat Express Train: বন্দে ভারত এক্সপ্রেসে একাধিক আধুনিক সুবিধা দেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে আরামদায়ক বসার আসন। এমনকী প্লাটফর্মে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয় দরজা খুলে যাবে আপনার সামনে। এখানেই শেষ নয়, প্রত্যেক সিটে মোবাইল চার্জিং সিস্টেম, বোতল কুলার, হট কেস, ডিপ ফ্রিজার এবং ওয়াটার বয়লারের মতো সুবিধাও এই ট্রেনে পাওয়া যায়।
কিন্তু জানেন পুরো ট্রেনে কোনও 'চেইন সিস্টেম' (Chainpulling Stop) দেওয়া নেই। ভারতীয় রেলের সবভ ট্রেনেই প্রায় এমন চেন থাকে! হঠাত বিপদের সময় তা টেনে ট্রেন দাঁড়ানো করানো হয়। কিন্তু বন্দে ভারতে এক্সপ্রেসে (Vande Bharat Express Train) সেই সিস্টেম নেই। তাহলে কীভাবে বিপদে পড়লে ট্রেন থামাবেন?

- Vande Bharat Express Train: আছে আরও আধুনিক সিস্টেম
ট্রেন আধিকারিকরা বলছেন, বিষয়টিকে মাথায় রেখে আরও আধুনিক সুবিধা দেশের মাটিতে তৈরি 'সেমি বুলেটে' (Vande Bharat Express Train) দারুণ সুবিধা দেওয়া হয়েছে। দেওয়া আছে অ্যালার্ম হিসাবে। ট্রেনের সমস্ত দরজার পাশে এমন অ্যালার্ম দেখতে পাওয়া যাবে। যখনই ওই অ্যালার্ম বা বোতাম টিপবেন সঙ্গে সঙ্গে ট্রেনের চালকের সঙ্গে সরাসরি কথা বলার সুবিধা পাবেন। আর এভাবেই নিজের সমস্যার কথা জানিয়ে ট্রেন দাঁড় করাতে পারবেন। মাথায় রাখতে হবে শুধমাত্র জরুরি পরিস্থিতিতেই ব্যবহার করতে পারবেন। আপনি যদি উপযুক্ত কারণ ছাড়াই এই সুবিধাটি গ্রহণ করেন তবে আপনি সমস্যায় পড়তে পারেন। আপনার বিরুদ্ধে মামলা হতে পারে। গ্রেফতার পর্যন্ত হতে পারেন।
- Vande Bharat Express Train: ক্যামেরাতে সব রেকর্ডিং হচ্ছে
আপনি যখনই অ্যালার্ম অপশন ব্যবহার করবেন সঙ্গে সঙ্গে ক্যামেরা এবং মাইক অ্যাক্টিভ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আপনার সমস্ত তথ্য প্রথমে রেকর্ড হবে। ফলে কোনও ভাবেই পালানোর সুযোগ নেই। ফলে একেবারেই ভেবে চিন্তেই এই সুবিধা ব্যবহার করা উচিৎ। রেল আধিকারিক জানাচ্ছেন, পুরানো সমস্ত ট্রেনেই চেন পুলিং সিস্টেম দেওয়া আছে।
কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express Train) এই সুবিধা দেওয়া নেই। এমনকী বন্দে ভারত মেট্রো কিংবা নমো মেট্রোতেই নেই বলেই জানিয়েছেন আধিকারিকরা। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সব সময় এই সিস্টেমে ট্রেনে ব্যবহার করা সম্ভব নয়। বিপদে পড়লেই তা যাত্রীরা ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়েছে। অনেকেই একে 'টক-ব্যাক' সিস্টেমও বলে।












Click it and Unblock the Notifications