রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, রতলামে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

মধ্যপ্রদেশের রতলামে তিরুবনন্তপুরম-হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসে এদিন ভোরে ভয়াবহ আগুন লাগে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভোর ৫টা ১৫ মিনিটে ট্রেনের বি-১ কোচে আগুন লাগে। দ্রুত ৬৮ জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। মাত্র ১৫ মিনিটের মধ্যে বগিটি খালি করা সম্ভব হওয়ায় কোনও যাত্রী বা কর্মীর হতাহতের ঘটনা ঘটেনি।

১২৪৩১ নম্বর এই ট্রেনটি তিরুবনন্তপুরম থেকে দিল্লির দিকে যাচ্ছিল এবং ভোর ৩টা ৪৫ মিনিটে রতলাম জংশন ছেড়েছিল। রতলাম ডিভিশনের পিআরও মুকেশ কুমার জানান, বিক্রমগড় আলোট ও লুনিরিছা স্টেশনের মধ্যবর্তী কোটা রেলওয়ে বিভাগের আওতাধীন এলাকায় ঘটনাটি ঘটে। ট্রেনটির গার্ড প্রথম কামরা থেকে আগুনের শিখা দেখে লোকো পাইলটকে সতর্ক করলে ট্রেন থামানো হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ওভারহেড বৈদ্যুতিক সরবরাহ (ওএইচই) বন্ধ করে যাত্রীদের জরুরি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে এবং আগুন নেভানোর অভিযান চালায়। আগুন বি-১ কোচের পিছনের লাগেজ-কাম-গার্ড ভ্যানেও (এসএলআর) ছড়িয়ে পড়েছিল।

পশ্চিম মধ্য রেলওয়ের কোটা ডিভিশন এক বিবৃতিতে জানায়, "আক্রান্ত কোচের সমস্ত যাত্রীকে নিরাপদে নামানো হয়েছে। কোনো যাত্রী বা রেল কর্মীর আঘাত বা হতাহতের খবর নেই। ওএইচই সরবরাহ সঙ্গে সঙ্গে বন্ধ করা হয় এবং আক্রান্ত বি১ কোচটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়।"

আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষতিগ্রস্ত বি-১ কোচ ও গার্ড ভ্যান ট্রেন থেকে খুলে ফেলা হয়। এরপর সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে। কোটা রেলওয়ে ডিভিশনের পিআরও রবীন্দ্র লাখারা জানান, ক্ষতিগ্রস্ত কোচের যাত্রীদের অন্য কামরায় সরানো হয়েছে এবং কোটা স্টেশনে একটি অতিরিক্ত বগি যুক্ত করা হবে।

এ ঘটনার জেরে দিল্লি-মুম্বই রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। অন্তত ৫-৬টি ট্রেনের সময়সূচী বিঘ্নিত হয় এবং বিভিন্ন স্টেশনে কিছু ট্রেন আটকে পড়ে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের জন্য হেল্পলাইন নম্বর জারি করে। রতলামের ডিআরএম অজয় কুমার কালারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে উদ্ধারকাজে ত্রাণ ট্রেন ও টাওয়ার ওয়াগন ঘটনাস্থলে পাঠান।

অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে। আগুনের উৎস চিহ্নিত করতে কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত বগি এবং সংশ্লিষ্ট সরঞ্জাম পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করছেন।

গত দুই সপ্তাহে এটি দ্বিতীয় এমন ঘটনা। এর আগে ১৫ মে শুক্রবার সন্ধ্যায় নামপল্লী রেলওয়ে স্টেশনে হায়দরাবাদ-জয়পুর স্পেশাল এক্সপ্রেসের দুটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচে আগুন লাগে। রেলওয়ে কর্মকর্তারা জানান, সন্ধ্যা ৭টায় জয়পুর ছাড়ার ঠিক আগে ট্রেনটির বি১ ও বি২ কোচে আগুন ধরেছিল। সেই ঘটনাতেও কোনো হতাহত হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+