নারী শিক্ষায় বিপুল আর্থিক সাহায্যে প্রতিশ্রুতি,ভার্চুয়াল ব়্যালি থেকে লালু-রাবড়িকে নিশানা নীতীশের
ভোটের আর বেশি দিন বাকি েনই। করোনার দাপটে এবার তেমন ময়দানে নেমে প্রচারে শান দিতে পারছে না কোনও রাজনৈতিক দলই। যদিও ভার্চুয়াল সভাতেই বাজার গরম করতে শুরু করেছেন নীতীশ কুমার।
ভোটের আর বেশি দিন বাকি েনই। করোনার দাপটে এবার তেমন ময়দানে নেমে প্রচারে শান দিতে পারছে না কোনও রাজনৈতিক দলই। যদিও ভার্চুয়াল সভাতেই বাজার গরম করতে শুরু করেছেন নীতীশ কুমার। মঙ্গলবার ছিল নীতীশের দ্বিতীয় ভার্চুয়াল ব়্যালি। নারী শিক্ষার প্রসারে ঢালাও প্রতিশ্রুতি দিয়েছেন নীতীশ। একই সঙ্গে প্রবল প্রতিপক্ষ লালু-রাবড়ি দেবীকেও বিঁধতে ছাড়েননি তিনি।

বিহারে বিধানসভা ভোট
করোনা সংকটের মধ্যেই অক্টোবর থেকে শুরু হয়ে যাবে বিহারের বিধানসভা ভোট। করোনার কারণে এবার বিধানসভা ভোটের প্রচারে ভাঁটা পড়েছে। নির্বাচন কমিশনের কড়া নির্দেশ রয়েছে। কোনও ভাবেই প্রচারে কোভিড প্রটোকল ভাঙা যাবে না। অর্থাৎ ভার্চুয়াল সভা করতে হবে সব রাজনৈতিক দলকেই।

নীতীশের ভার্চুয়াল সভা
শিয়রে ভোট যুদ্ধ। এবার আর তেমন যোশ নেই ভোটের। করোনা বিধির ফাঁসে ময়দানে নেমে প্রচারে ভাঁটা পড়েছে। তারমধ্যেই একের পর এক ভার্চুয়াল ব়্যালি করে চলেছেন নীতীশ কুমার। আজ দ্বিতীয় ভার্চুয়াল সভা করলেন বিজেডি-বিজেপি জোটের মুখ্যমন্ত্রী পদ প্রার্থী নীতীশ কুমার।

নীতীশের ভোট প্রতিশ্রুতি
ভার্চুয়াল সভা থেকে ভোট প্রতিশ্রুতি দিয়েছেন নীতীশ। নারী শিক্ষার উন্নয়নকে হাতিয়ার করেই জনমত দখলে আনতে চাইছেন নীতীশ কুমার। দুঃস্থ অবিবাহিত নারীর শিক্ষায় আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ২৫০০০ টাকা করে অবিবাহিত মেয়েদের শিক্ষার জন্য দেবে নীতীশের সরকার। মাধ্যমিক পাস করার জন্য এই অনুদান দেওয়া হবে। আর যাঁরা স্নাতক স্তরে পড়াশোনা করতে চান তাঁদের ৫০,০০০ টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন নীতীশ।

লালু-রাবড়িকে একযোগে আক্রমণ
একসময় সতীর্থ ছিলেন তাঁরা। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কে তিক্ততা চরমে পৌঁছেছে। আজ আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব নীতীশ কুমারের প্রবল প্রতিপক্ষ। লালু-রাবড়ি রাজ্যকে জঙ্গলরাজে পরিণত করেছিল বলে আক্রমণ শানিয়েছেন নীতীশ। পরিবার তন্ত্র চালিয়েছে রাজ্য। তাই ভোটারদের তিনি অনুরোধ করেছেন উন্নয়নের কাজ দেখে তবেই ভোট দিন। পরিবার তন্ত্রে প্রভাবিত হয়ে ভোট দেবেন না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications