আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে
বিহারের রাজনীতিতে জোর জল্পনা। খুব তাড়াতাড়িই মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে পারেন নীতীশ কুমার। সূত্রের খবর অনুসারে, আজ (সোমবার)-ই বিধান পরিষদের সদস্যপদ থেকে ইস্তফা দিতে পারেন তিনি, যার পরেই তাঁর মুখ্যমন্ত্রীর চেয়ার ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিহারের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা নীতীশ কুমার প্রায় দুই দশক ধরে ইতিমধ্যেই ১০ বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তবে সম্প্রতি তিনি রাজ্যসভার সাংসদ রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার কারণে একসাথে দুটি পদে থাকা কোনোভাবেই সম্ভব নয়। মনে করা হচ্ছে যে, সেই কারণেই পদত্যাগের এই সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটি নিয়ে দলের ভেতর থেকেই আপত্তির কথা উঠে এসেছে। জেডি(ইউ)-র নেতা অনন্ত কুমার সিং জানিয়েছেন যে, অনেকেই এই পদক্ষেপটির বিরোধিতা করেছিলেন, কিন্তু আগেই নীতীশ সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন।
এদিকে আবার, আরজেডি নেতা তেজস্বী যাদব এই বিষয়টিকে নিয়ে কটাক্ষ করেছেন। তাঁর দাবি যে, নীতীশ কুমার নিজের ইচ্ছায় নয়, বরং বিজেপির চাপেই রাজ্যসভায় গিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, এর মাধ্যমে জেডি(ইউ)-কে দুর্বল করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, চলতি মাসের ৫ মার্চই মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন নীতীশ কুমার। তারপরেই অমিত শাহের সাথে মনোনয়ন জমা দিয়ে তিনি চলতি মাসের ৯ মার্চ রাজ্যসভার সদস্য নির্বাচিত হন।
এখন প্রশ্ন একটাই। নীতীশের পর কে? ইতিমধ্যেই বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনা তুঙ্গে।












Click it and Unblock the Notifications