তেজস্বীর ওপর নাখুশ নীতীশ, আরজেডিকে নিতে হবে সিদ্ধান্ত, দাবি জেডিইউ-র

তেজস্বী যাদবের পদত্যাগ নিয়ে সিদ্ধান্ত নিতে আরজেডি-কে ৪ দিন সময় দিলেন নীতীশ কুমার। তেজস্বীকে জনসমক্ষে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে বলে জেডিইউ-র পক্ষ থেকে জানানো হয়েছে।

বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বিষয়ে সিদ্ধান্ত নিতে আরজেডিকে চারদিন সময় দিল জেডিইউ। এই চারদিনের মধ্যেই তেজস্বীকে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে। সেইসঙ্গে তাঁর বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তার জবাবও দিতে হবে বলে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

তেজস্বীর ওপর নাখুশ নীতীশ, আরজেডিকে নিতে হবে সিদ্ধান্ত, দাবি জেডিইউ-র

গত শুক্রবারই লালুপ্রসাদ, তাঁর ছেলে তেজস্বী যাদব, স্ত্রী রাবড়ি দেবী সহ মোট বারোজনের বিভিন্ন বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছে সিবিআই। লালুপ্রসাদ রেলমন্ত্রী থাকাকালীন বেআইনিভাবে একটি বেসরকারি সংস্থাকে টেন্ডার পাইয়ে ৩২ কোটি টাকার জমি ৫৪ লক্ষ টাকায় পেয়েছিলেন বলে অভিযোগ করেছে সিবিআই। লালু ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলাও রুজু করা হয়েছে। এরপরই তেজস্বী যাদবের পদত্যাগ চেয়ে সরব হয় বিরোধীরা। এমনকী বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের পদত্যাগ চেয়েছিলেন বলে খবর পাওয়া যায়। অবশ্য জেডিইউ-র পক্ষ থেকে এবিষয়ে প্রকাশ্যে কিছুই বলা হয়নি। কিন্তু সোমবারই আরজেডি-র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, তেজস্বীর পদত্যাগের কোনও প্রশ্নই ওঠে না। বরং উপমুখ্যমন্ত্রী হিসেবে তাঁর কাজকে ঢালাও সার্টিফিকেট দিয়েছেন দলীয় বিধায়কেরা।

কিন্তু মঙ্গলবার তেজস্বীকে নিয়ে জেডিইউ-র বৈঠকে দুর্নীতির সঙ্গে সমঝোতা না করার কথা ফের একবার স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বৈঠকের পর জেডিইউ-র পক্ষ থেকে জানানো হয়েছে, আরজেডি-র সঙ্গে যাতে সম্পর্ক ছিন্ন না হয়, সেই চেষ্টাই করা হচ্ছে। এবিষয়ে তেজস্বী জনসমক্ষে নিজের অবস্থান স্পষ্ট করবেন বলেও আশাপ্রকাশ করা হয়েছে জেডিইউ-র পক্ষ থেকে।

তেজস্বীর ওপর নাখুশ নীতীশ, আরজেডিকে নিতে হবে সিদ্ধান্ত, দাবি জেডিইউ-র

অন্যদিকে গোটা বিষয়টিকে অতিরঞ্জিত করে মহাজোট ভাঙার চেষ্টা হচ্ছে বলে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এদিকে বিহারের এই রাজনৈতিক ডামাডোলের ফায়দা তুলতে আসরে নেমে পড়েছে বিজেপি। আরজেডি ও কংগ্রেসের সঙ্গে মহাজোট ভেঙে বেরিয়ে আসলে জেডিইউকে তারা সমর্থন করবে বলে বিজেপি টোপ দিয়ে রেখেছে।

নোট বাতিলের সিদ্ধান্ত থেকে শুরু করে রাষ্ট্রপতি নির্বাচন, সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে, বিরোধী শিবিরে থেকেও বিজেপিকে সমর্থন যুগিয়ে আসছেন নীতীশ কুমার। এই পরিস্থিতিতে বিহারের মহাজোট অটুট থাকে কিনা সেটা যেমন দেখার তেমনই একসময়ের এনডিএ শরিক জেডিইউ ফের ঘরে ফিরে যায় কিনা সেদিকেও তাকিয়ে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+