নীতি আয়োগের বৈঠক বয়কট আট মুখ্যমন্ত্রীর! জনবিরোধী ও দায়িত্বজ্ঞানহীন বলে নিশানা বিজেপির
নীতি আয়োগের বৈঠকে নেই আট রাজ্যের মুখ্যমন্ত্রী। তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়ালের মতো মুখ্যমন্ত্রীরা রয়েছে। নীতি আয়োগের সভা বয়কট করা এইসব মুখ্যমন্ত্রীকে দায়িত্বজ্ঞানহীন বলে আক্রমণ করেছে। আর তাঁদের সিদ্ধান্তকে জনবিরোধী বলে তোপ দে়গেছে গেরুয়া শিবির।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সকালে অষ্টম নীতি আয়োগের বৈঠকের সূচনা করেন। ২০১৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। সেখানে পরিকাঠামো উন্নয়ন, মহিলাদের ক্ষমতায়নের কথাও বলা হয়েছে।

এদিন নীতি আয়োগের বৈঠক নিয়ে সাংবাদিক সম্মেলন করেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, দেশের উন্নয়নের লক্ষ্যে, পরিকাঠামো-সহ বিভিন্ন ক্ষেত্রেকে যে অগ্রাধিকার দেওয়া হয়, তা নির্ধারণে নীতি আয়োগ হল মূল সংস্থা।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, নীতি আয়োগের অষ্ঠম গভর্নিং কাউন্সিলের সভায় ১০০ টির বেশি বিষয় নিয়ে আলোচনার প্রস্তাব করা হয়েছে। তিনি উল্লেখ করেন অরবিন্দ কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আটটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে যোগ দেননি।

রবিশঙ্কর প্রসাদ ৮ রাজ্যের মুখ্যমন্ত্রীদের নীতি আয়োগের বৈঠক বয়কট করার সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, তাঁরা না আসার সেইসব রাজ্য ওই বৈঠকে কণ্ঠস্বর প্রতিফলিত হল না। এই মুখ্যমন্ত্রীদের এই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক, দায়িত্বজ্ঞানহীন এবং জনবিরোধী বলে বর্ণনা করেন। তিনি প্রশ্ন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা করে তাঁরা কতদূর যাবেন?
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বৈঠক বয়কটকারী মুখ্যমন্ত্রীরা মোদীকে বিরোধিতা করার আরও সুযোগ পাবেন। কিন্তু মুখ্যমন্ত্রীরা বৈঠকে যোগ না দেওয়ায় সংশ্লিষ্ট রাজ্যের মানুষের ক্ষতি করছেন তাঁরা। তিনি বয়কটকারী মুখ্যমন্ত্রীদের সিদ্ধান্তকে সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন এবং জনস্বার্থের বিরুদ্ধে বলেও অভিযোগ করেন।












Click it and Unblock the Notifications