সারা দেশে 'মণিপুর', সংবিধান...! ভোটের মুখে নির্মলা সীতারমণের অর্থনীতিবিদ স্বামীর 'ভবিষ্যদ্বাণী'তে চাঞ্চল্য
বেশ কয়েকজন শীর্ষ বিরোধী নেতা যে আশঙ্কা প্রকাশ করেছিলেন, এবার সেই কথা শোনা গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী অর্থনীতিবিদ পরাকালা প্রভাকরের গলায়। তিনি দাবি করেছেন, এই লোকসভা নির্বাচনে বিজেপি জয়ী হলে, দেশে আর কোনও নির্বাচন হবে না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামীর এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল।
পরাকালা প্রভাকর আরও বলেছেন, এবার বিজেপি জয়ী হলে সারা দেশে মণিপুরের মতো পরিস্থিতি তৈরি হবে। দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী অর্থনীতিবিদ পরাকালা প্রভাকরের আশঙ্কার ভিডিও শেয়ার করেছে। যেখানে পরাকালা প্রভাকরকে বলতে শোনা যাচ্ছে সারা দেশে লাদাখ-মণিপুরের মতো পরিস্থিতি তৈরি হবে। এব্যাপারে কংগ্রেসের তরফে বলা হয়েছে পরাকালা প্রভাকর একজন সুপরিচিত অর্থনীতিবিদ এবং দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী।

মোদী ফের প্রধানমন্ত্রী হলে...
প্রসঙ্গত পরাকালা প্রভাকর একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, এবার বিজেপি জয়ী হলে ২০২৯-এর আর নির্বাচন হবে না। সেই সাক্ষাৎকারে পরাকালা প্রভাকরের কাছে প্রশ্ন ছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে তৃতীয়বারের মতো সরকার গঠিত হলে কী হবে? এর জবাবে পরাকালা প্রভাকর বলেছেন, যদি এমনটা হয়, তাহলে আরেকটি নির্বাচন আশা করতে পারবেন না।
সংবিধান বদল হবে
পরাকালা প্রভাকর বলেছেন, এখন দেশের যে সংবিধান ও মানচিত্র রয়েছে, তার বদল হবে। যা চেনা যাবে না। তখন শোনা যাবে পাকিস্তানে পাঠানোর কথা। যে কথাগুলো ধর্ম সংসদে বলা হচ্ছে, তা লালকেল্লা থেকে শোনা যাবে বলে মন্তব্য করেছেন তিনি। যা সব থেকে বড় বিপদ বলে মন্তব্য করেছেন পরাকালা প্রভাকর।
সারা দেশে 'মণিপুর'
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী তথা অর্থনীতিবিদ পরাকালা প্রভাকর সতর্ক করে বলেছেন, সারা দেশে মণিপুরের মতো পরিস্থিতি তৈরি হবে। তিনি বলেছেন, অনেকেই হয়তো মনে করছেন, মণিপুরে যা হয়েছে, তা আর কোথাও হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু মণিপুরে আজ যা হচ্ছে, সেই পরিস্থিতি সবার সামনে হাজির হবে বলে সতর্ক করেছেন তিনি।
কৃষকদের সঙ্গে একই আচরণ সারা দেশে
পরাকালা প্রভাকর আরও সতর্ক করে বলেছেন, দিল্লি উপকণ্ঠে কৃষকদের সঙ্গে যা ঘটেছে, তা এবার সারা দেশে হবে।
প্রসঙ্গত দিন কয়েক আগে, নির্বাচনী বন্ড নিয়ে তিনি বলেছিলেন, এই দুর্নীতির জন্য মোদী সরকারকে ভুগতে হবে। তিনি আরও বলেছিলেন, এটা শুধু ভারতের নয়, সারা পৃথিবীর সব থেকে বড় দুর্নীতি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications