মহারাষ্ট্র প্রসঙ্গ তুলে রাজ্যসভায় বিরোধীদের পাল্টা কটাক্ষ করলেন নির্মলা সীতারমন
এবারের বাজেট বৈষম্যের৷ নরেন্দ্র মোদী সরকার তৃতীয় বার প্রধানমন্ত্রী হয়েই বৈষম্যের রাজনীতি করছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশের সময় বৈষম্যের কথা প্রকাশ পেয়ে গিয়েছে। এই দাবিতে বিক্ষোভ করছেন বিরোধীরা। এবার সেই বিষয়েই পালটা বক্তব্য রাখলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
মঙ্গলবার লোকসভায় চলতি বছরের বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আজ বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজ্যসভায় বক্তব্য রাখেন। সেখানে বিরোধীদের পালটা এক হাত নিলেন তিনি৷ বিরোধীরা বৈষম্যের রাজনীতির অভিযোগ তুলেছেন। সেই নিয়ে এদিন কী বললেন নির্মলা সীতারমণ?

বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য কেন্দ্রীয় বাজেটে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পরিকাঠামো উন্নয়ন ও অন্যান্য খাতের জন্য বড় অঙ্ক অর্থ বরাদ্দ হয়েছে। নীতিশ কুমার ও চন্দ্রবাবু নায়ডু এই দুই রাজ্যের নেতা। এখন এনডিএ জোটের অন্যতম দুই শরিক৷ সেজন্য দুই শরিককে খুশি করতে ঢালাও বরাদ্দ হল দুই রাজ্যে। অন্যান্য রাজ্যের বরাদ্দ কম। প্রকাশ করাও হল না। এই মারাত্মক অভিযোগ করছেন বিরোধীরা৷
আজ সংসদ ভবনের বাইরে ইন্ডিয়া জোটের শরিকরা বিক্ষোভ দেখিয়েছেন। বাংলাকে কেন্দ্রীয় বাজেটে বঞ্চিত রাখা হয়েছে। এই দাবি তুলে তৃণমূল সাংসদরাও বিক্ষোভ দেখিয়েছেন।
রাজ্যসভায় এদিন বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জোর গলায় বলেছেন, প্রতিটি বাজেটে সব রাজ্যের নাম বলা সম্ভব হয় না। গতকালের বাজেটে মহারাষ্ট্রের নাম নেওয়া হয়নি। তার মানে, মহারাষ্ট্র উপেক্ষিত ? অর্থমন্ত্রী আরও বলেন,
মন্ত্রিসভা গঠন করার পর ভাদাবন বন্দর তৈরির জন্য সিদ্ধান্ত নিয়েছে। যদি বক্তৃতায় একটি নির্দিষ্ট রাজ্যের নাম না করা হয়, তাহলে কী দাঁড়ায় সেই রাজ্যে কেন্দ্রীয় সরকারের কর্মসূচি যায় না?
৭৬ কোটি টাকা এই বন্দরের জন্য কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ হয়েছে। মহারাষ্ট্রের নাম গতকাল নেওয়া হয়নি। তাহলে কি মহারাষ্ট্র উপেক্ষিত? পালটা প্রশ্ন তুললেন নির্মলা সীতারমন। কংগ্রেস ও বিরোধী দলগুলি এই বিষয়ে রাজনীতি করছে৷ অন্যান্য রাজ্যে কিছুই বাজেটে বরাদ্দ হয়নি। জনগণকে এই কথা বোঝানোর চেষ্টা চলছে। পালটা আক্রমণ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।












Click it and Unblock the Notifications