ফাঁসি নিশ্চিত জেনেই আত্মহত্যার হুমকি নির্ভয়ার দোষীর স্ত্রীর

ফাঁসি নিশ্চিত জেনেই আত্মহত্যার হুমকি নির্ভয়ার দোষীর স্ত্রীর

অবশেষে ফাঁসি কার্যকর হতে চলেছে নির্ভয়ার দোষীদের। খারিজ হয়ে গিয়েছে নির্ভয়ার দোষীদের সব আবেদন। সেখ খবর শোনার পরেই দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে সামনে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। নির্ভয়ার দোষীদের একজনের স্ত্রী আদালত প্রাঙ্গনেই মাটিতে বসে পড়ে আত্মঘাতী হওয়ার হুমকি দেন।

নির্ভয়ার দোষীদের ফাঁসি নিশ্চিত

নির্ভয়ার দোষীদের ফাঁসি নিশ্চিত

অবশেষে নিশ্চিত হল নির্ভয়ার দোষীদের ফাঁসি। তবে ফাঁসি যেকোনও সময় হতে পারে। দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে খারিজ হয়ে গিেয়ছে নির্ভয়ার দোষীদের সব আর্জি। এবার আর ফাঁসি কার্যকর করায় কোনও বাঁধা রইল না। আগামিকাল তিহার জেলে নির্ভয়ার চার দোষী ফাঁসি হওয়ার কথা।

আত্মঘাতী হওয়ার হুমকি

আত্মঘাতী হওয়ার হুমকি

নির্ভয়ার দোষীদের ফাঁসির সাজা নিশ্চিত হওয়ার পরেই দিল্লি পাটিয়ালা হাউস কোর্টে কান্নায় ভেঙে পড়েন অক্ষয় কুমার সিংয়ের স্ত্রী। মাথা চাপড়াতে চাপড়াতে কাঁদতে থাকেন তিনি। চটি দিয়ে নিজেকে আঘাত করতে করতে অক্ষয়ের স্ত্রী আত্মঘাতী হওয়ার হুমকি দিতে থাকেন। আগেই অক্ষয়ের স্ত্রী বিচ্ছেদের মামলা করেছিলেন। ফাঁসি হওয়া আসামির বিধবা হয়ে তিনি জীবন অতিবাহিত করতে চান না বলে আদালতে জানিয়েিছলেন।

ফাঁসির প্রস্তুতি শুরু

ফাঁসির প্রস্তুতি শুরু

আগামিকাল ফাঁসি হবে নির্ভয়ার দোষীদের। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তিহার জেলে। ফাঁসুড়েকে ডেকে পাঠিয়ে মহড়া দেওয়া চলছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে ফাঁসির আসামিদের সেলে। তাঁদের উপর নজর রাখা হচ্ছে। ফাঁসিকাঠেরও নজরদারি চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+