নির্ভয়া কাণ্ডে শাস্তিপ্রাপ্ত নাবালক মুক্তি পাবে ২০ ডিসেম্বর, জীবন শুরু করবে দরজি হিসাবে!
নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর : ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে হওয়া নির্ভয়া কাণ্ডের অন্যতম সাজাপ্রাপ্ত নাবালকের তিন বছরের শাস্তির মেয়াদ শেষ হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে সে। [দিল্লিতে ধর্ষিতা মহিলাদের ৪৬ শতাংশই নাবালিকা]
পুলিশ রিপোর্ট অনুযায়ী ঘটনার দিন অন্য অপরাধীদের মতো সেও নৃশংস হয়ে উঠেছিল। তবে নাবালক হওয়ায় সে মাত্র তিন বছরের সাজা পেয়েছে। এই নাবালকই এবার ছাড়া পাবে এবং জেলসূত্রে খবর, সে দরজি হিসাবে নিজের জীবন শুরু করতে চলেছে।

দিল্লি সরকারের মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের উদ্যোগে তাকে এককালীন দশ হাজার টাকা ও একটি সেলাই মেশিন কিনে দেওয়া হবে।
তবে পুরোটাই নির্ভর করছে দিল্লি হাইকোর্টের উপরে। সেখান থেকে লাল সঙ্কেত এলে মুক্তি আটকে যেতে পারে। কারণ কিছুদিন আগে নির্ভয়ার পরিবারের তরফে এই নাবালকের মুক্তির বিষয়ে আপত্তি জানানো হয়েছে। এমনকী বিজেপি নেতা তথা আইনজীবী সুব্রহ্মণ্যম স্বামী এই মুক্তির বিরুদ্ধে গিয়ে জনস্বার্থে আবেদন করেছেন।
জুভেনাইল আইন অনুযায়ী অভিযুক্ত নাবালক তার সাজার পুরোটাই খেটেছে। এছাড়া তার পরিবারও অত্যন্ত দরিদ্র। পিতার অসংলগ্ন অবস্থা। এমনকী ছেলের কুকর্মের খবর শোনার পর থেকে মায়ের অবস্থাও স্থিতিশীল নয়। ফলে সেসব বিবেচনা করেই আদালত সিদ্ধান্ত নেবে।
এমন আরও খবর পড়ুন এখানে :












Click it and Unblock the Notifications