দিল্লিতে ধর্ষিতা মহিলাদের ৪৬ শতাংশই নাবালিকা : সরকারি রিপোর্ট
নয়াদিল্লি, ৯ ডিসেম্বর : দেশের পাশাপাশি দিল্লি ধর্ষণেরও রাজধানী এটা বলা মনে হয় আর অন্যায় নয়।
এদিন রাজ্যসভায় যে সরকারি রিপোর্ট পেশ হয়েছে তাতে দেওয়া পরিসংখ্যান রীতিমতো চমকে ওঠার মতো। সেই রিপোর্ট অনুযায়ী, প্রতি ২ দিনে গড়ে ৫ জন করে নাবালিকাকে ধর্ষণের শিকার হতে হচ্ছে দিল্লিতে। আর এই ঘটনা ঘটছে গত তিন বছর ধরে। [ধর্ষণে শীর্ষ স্থানাধিকারী ১০ টি দেশের তালিকা]

রিপোর্ট অনুযায়ী মোট ধর্ষণের ঘটনায় ৪৬ শতাংশ ক্ষেত্রেই নাবালিকাকে ধর্ষিতা হতে হয়েছে। ২০১৩ সালে ১৬৩৬টি ধর্ষণের ঘটনা রিপোর্ট করা হয়েছে। এর মধ্যে ৭৫৭ জন নাবালিকা।
এরপরে ২০১৪ সালের রিপোর্ট অনুযায়ী ২১৬৬টি ধর্ষণের ঘটনার ক্ষেত্রে ১০০৪টি ক্ষেত্রে নাবালিকা ধর্ষণের বলি হয়েছে। আর চলতি বছরের অক্টোবর পর্যন্ত সময়ে দিল্লিতে ১৮৫৬টি ধর্ষণের মামলা রুজু হয়েছে। এর মধ্যে ১৮ বছরের নিচে রয়েছে ৮২৪ জন নাবালিকা।
রাজ্যসভায় পেশ করা রিপোর্টে দিল্লি পুলিশের কাজের প্রশংসা করে বলা হয়েছে, মহিলাদের ক্ষেত্রে কোথাও কোনও অপরাধ সংগঠিত হচ্ছে দেখলেই তৎক্ষণাৎ সক্রিয় হয়ে উঠছে পুলিশ। পাশাপাশি রাজধানীতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতেও বিশেষ উদ্যোগ নিয়েছে প্রশাসন।
এই সংক্রান্ত আরও খবর পড়ুন এখানে :












Click it and Unblock the Notifications