হাইকোর্টের বিধান : দিল্লি ধর্ষণ মামলায় ছাড়াই পাচ্ছে নাবালক ধর্ষক

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর : ২০১২-র ১৬ ডিসেম্বরের দিল্লি গণধর্ষণ মামলায় এখনও সর্বোচ্চ সাজা হয়নি অভিযুক্তদের। তার মধ্যে তিন বছরের সাজা কাটিয়ে আগামী ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে সর্বকনিষ্ঠ ধর্ষক। নির্ভয়ার মা যতই আর্তনাদ করুন, সমাজে যতই প্রতিবাদের ঝড় উঠুক, তাতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট। [নির্ভয়া কাণ্ডে শাস্তিপ্রাপ্ত নাবালক জীবন শুরু করবে দরজি হিসাবে!]

বিজেপি নেতা তথা আইনজীবী সুব্রহ্মণ্যম স্বামীর করা আবেদন খারিজ করে এদিন হাইকোর্ট জানিয়ে দিয়েছে, তিন বছরের নির্ধারিত সাজা ইতিমধ্যেই খেটে ফেলেছে ওই নাবালক। ফলে তাকে আটকে রাখা হবে না।

হাইকোর্টের বিধান : নির্ভয়া মামলায় ছাড়াই পাচ্ছে নাবালক ধর্ষক

দু'দিন আগেই নির্ভয়া ঘটনার তিনবছর পূর্তিতে এক অনুষ্ঠানে তার মা আশাদেবী নাবালক মুক্তির বিরুদ্ধে কড়া সওয়াল করেন। তিনি বলেন, "মৃত্যুর তিন বছরের মাথায় অপরাধীকে ছেড়ে দেওয়া হচ্ছে। আমি জানি না ওর বয়স ১৬ না ১৮। শুধু জানি, ও একটা নৃশংস অপরাধ করেছে। আর এমন অপরাধীর কোনও বয়স-সীমা হতে পারে না।"

এদিন নাবালক ধর্ষকের ছাড়া পাওয়া প্রসঙ্গে নির্ভয়ার মা জানান, তাঁদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও অপরাধী ছাড়া পেয়ে যাচ্ছে। এখন সেই ধর্ষকের বয়স ২০। ধরা পড়ার সময়ে সে নাবালক ছিল, এখন নয়। এই প্রসঙ্গটিও উত্থাপন করেছেন নির্ভয়ার পরিবারের লোকেরা। তাহলে কেন ছাড়া হচ্ছে তাকে? প্রশ্ন তুলেছেন তাঁরা।

এই রকম আরও খবর পড়ুন এখানে :

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+