নাগপুরে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ৯ জনের মৃত্যু
মহারাষ্ট্রের নাগপুরে ভয়াবহ বিস্ফোরণ। নাগপুরের বাজারগাঁওয়ে সোলার এক্সপ্লোসিভ কোম্পানির কারখানায় তীব্র বিস্ফোরণ হয়েছে। তাতে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
কাস্ট বুস্টার প্ল্যান্টের প্যাকিংয়ের সময়ে এই বিস্ফোরণটি ঘটে বলে জানা গিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সকাল সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। উদ্ধারকারীরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন।

এখনও পর্যন্ত বিস্ফোরণের কারণ জানতে পারেননি তদন্তকারীরা। তবে বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল যে আশপাশের এলাকাতেও বাড়িতে ফাটল ধরেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল এবং পুলিশ। কতজন শ্রমিক সেসময় কাজ করছিলে কারখানায় তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে।
এর আগে গত ২৯ নভেম্বর গুজরাতের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। তাকতে আহত হয়েছিলেন ২৪ জন শ্রমিক। এখন হাসপাতালে বহু শ্রমিক অগ্নিদগ্ধ অবস্থায় ভর্তি রয়েছেন। সেই বিস্ফোরণের ঘটনার তদন্ত চলছে। কীভাবে ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications