তাহাউর রানার যাবতীয় তথ্য নিয়ে সতর্ক এনআইএ, এবার হতে পারে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ
২০০৮ সালের মুম্বই সন্ত্রাসী হামলার অন্যতম অভিযুক্ত পাকিস্তানি-কানাডিয়ান ব্যবসায়ী তাহাউর রানার বিরুদ্ধে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটাতে চলেছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রত্যর্পণ করা রানার কণ্ঠস্বর নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু করতে পারে এনআইএ, যাতে কল রেকর্ডের সাথে মিলিয়ে নিশ্চিত হওয়া যায় যে সে হামলার সময় টেলিফোনে নির্দেশ দিচ্ছিল কিনা।
তবে, এই নমুনা সংগ্রহ করতে হলে রানার সম্মতি প্রয়োজন। সে যদি তা দিতে অস্বীকার করে, তাহলে এনআইএ আদালতের অনুমতি চাইতে পারে। এ নিয়ে চার্জশিটে তার অসহযোগিতার বিষয়টিও উল্লেখ থাকবে, যা বিচারে তার বিরুদ্ধে প্রভাব ফেলতে পারে।

সূত্রের খবর, অনুমতি মিললে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞরা এনআইএ সদর দপ্তরে গিয়ে শব্দ-নিয়ন্ত্রিত ঘরে রানার কণ্ঠস্বর রেকর্ড করবেন। রানাকে বর্তমানে দিল্লির সিজিও কমপ্লেক্সে এনআইএ সদর দপ্তরে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তদন্তে মূল লক্ষ্যই হচ্ছে - মুম্বই হামলার আগে দুবাইয়ে রানার সন্দেহভাজন যোগাযোগ, এবং তার মুম্বই অফিস, যা মূল অভিযুক্ত ডেভিড হেডলি নজরদারির কাজে ব্যবহার করেছিল, তা নিয়ে তথ্য সংগ্রহ করা।
তদন্তকারীরা রানাকে হেডলির সঙ্গে সংশ্লিষ্টতার পাশাপাশি পাকিস্তানি নাগরিক ইলিয়াস কাশ্মীরি, আবদুর রহমান, জাকিউর রহমান লাখভি ও সাজিদ মাজিদ মীরের ভূমিকা নিয়েও জেরা করছে। সূত্র জানায়, রানার প্রথম দিনের জিজ্ঞাসাবাদে সে সহযোগিতা করতে নারাজ ছিল এবং শুধুমাত্র সীমিত তথ্য দিয়েছে বলেই জানা যাচ্ছে।
পাকিস্তান সেনার মেডিকেল কর্পসের প্রাক্তন সদস্য রানা স্বীকার করেছে যে হামলার এক সপ্তাহ আগে মুম্বইতেই ছিল। তবে ঘটনার ধারাবাহিকতা মনে করতে পারছে না বলে দাবি করেছে তাহাউর রানা। তবে তা সত্যি না মিথ্যে তাও যাচাই করে দেখছে এনআইএ।
এর পাশাপাশি, এনআইএ সূত্রে জানা গেছে, হামলার অন্যতম মূলচক্রী ডেভিড হেডলিকে 'এমপ্লয়ী বি' নামে পরিচিত একজন কর্মী সদস্য দিয়ে লজিস্টিক সহায়তা দিয়েছিল রানা। এই 'কর্মচারী বি'-এর মুখোমুখি রানাকে করার পরিকল্পনা রয়েছে তদন্তকারী সংস্থার, যাতে হামলার আরও বিশদ তথ্য উন্মোচন করা যায়।
যদিও এনআইএ মনে করছে, 'কর্মচারী বি'-এর সন্ত্রাসী কার্যকলাপ সম্পর্কে কোনও জ্ঞান ছিল না। রানার নির্দেশেই সে শুধুমাত্র অতিথি আপ্যায়ন, যানবাহন এবং আবাসনের দায়িত্বে ছিল। এনআইএ-র তদন্তে এই মুহূর্তে গোটা দেশের নজর, কারণ ২৬/১১ হামলা ভারতের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর ও দুঃসহ একটি অধ্যায়, যাতে প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন নিরীহ নাগরিক। তাই রানার জবানবন্দি সেই অধ্যায়ের বহু অজানা তথ্য উন্মোচনে সহায়তা করবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications