NIA team attacked in Bhupatinagar: ধৃত দুজনই মুল ষড়যন্ত্রী, হামলা কীভাবে! বিবৃতি দিয়ে জানাল এনআইএ
NIA team attacked in Bhupatinagar: এখনও টাটকা সন্দেশখালির স্মৃতি! এর মধ্যেই ফের আক্রান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভুপতিনগর বিস্ফোরণ-কাণ্ডে শনিবার সকালে তদন্তে যায় এনআইএ। গ্রেফতার করা হয় দুই তৃণমূল নেতাকে। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তদন্তকারী সংস্থার উপর ঘটে হামলার ঘটনা। ভেঙে দেওয়া হয় গাড়ি।
ঘটনার কয়েক ঘণ্টা কেটে গেলেও এখনও গ্রেফতার করা হয়নি কাউকে । এর মধ্যেই ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়ে বিবৃতি দিল এনআইএ (NIA team attacked in Bhupatinagar) । এদিন যে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা। ধৃত এই দুজনই বোমা তৈরির ষড়যন্ত্র করেছিল।

এমনকি আতঙ্ক তৈরি করতেই বোমা বিস্ফোরণ ঘটনা হয়েছিল বলেও বিবৃতিতে দাবি এনআইএ'র। পাশাপাশি বোমা তৈরির বিষয়ে বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা পারদর্শী বলে জানা গিয়েছে। আজ শনিবার পাঁচটি জায়গায় তল্লাশি চালানো হয়। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই অভিযান চলে। এরপরেই দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। আর তা করতে গিয়ে কীভাবে হামলা তাও বিবৃতিতে ব্যাখযা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এই ঘটনায় এক তদন্তকারী আধিকারিক আক্রান্ত হয়েছেন বলেও জানিয়েছে এনআইএ। ঘটনার পরেই ভুপতিনগর থানায় এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। যদিও এই ঘটনার প্রায় কয়েক ঘণ্টা কেটে গিয়ছে। কিন্তু এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
NIA Arrests 2 Key Conspirators in W.Bengal Blast Case Amid Resistance from Unruly Crowd pic.twitter.com/c1R9kwE4AC
— NIA India (@NIA_India) April 6, 2024
যদিও ভুপতি নগরে NIA হামলার ঘটনায় কড়া পুলিশ। ঘটনায় সূত্র পৌঁছে তদন্তের আশ্বাস দিলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌমজিৎ চট্টোপাধ্যায়। তিনি বলেন, খবর পেয়েই আমাদের পুলিশ ঘটনাস্থকে পৌছয়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই NIA এর অফিসারেরা সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন।
তবে এই ঘটনায় আমরা মামলা রুজু করে তদন্ত শুরু করেছি। NIA এর পক্ষ থেকে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশ সুপার সৌমজিৎ চট্টোপাধ্যায়। যদিও এখনও পর্যন্ত কাউকে এই ঘটনায় গ্রেফতার করা হয়নি বলে জানান তিনি।
অন্যদিকে এই ঘটনায় যদিও এনআইএ হামলা করেছে বলে অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, রাতের অন্ধকারে এলাকায় ঢুকছে। স্থানীয় পুলিশ প্রশাসনকে কিছু জানানো হচ্ছে না। মাঝ রাতে মহিলারা অচেনা মানুষ দেখলে যা হওয়ার তাই হয়েছে, এনআইএ-র ওপরে হামলা নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর অভিযোগ, এনআইএ বিজেপির নোংরামিকে সমর্থন করছে। এব্যাপারে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি তিনি দিয়েছেন।












Click it and Unblock the Notifications