RG kar Hospital Case: তারিখ পে তারিখ নয়, আরজি কর মামলার শুনানি হবে? জানাল সুপ্রিম কোর্ট
RG kar Hospital Case: আরজি কর মামলার শুনানি হবে আগামী ৯ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India) । আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। কিন্তু বুধবার রাতে জানা যায় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বসবে না বলে জানা যায়। যা নিয়ে নাগরিক সমাজের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
অনেকেই এই বিষয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন। এমনকি সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভ জানান। বিশেষ করে আদালতের 'তারিখ পে তারিখ' সংস্কৃতি নিয়ে প্রশ্ন তোলেন। নাগরিক সমাজ তো বটেই, বহু রাজনৈতিক ব্যক্তিত্বও এই বিষয়ে মতামত ব্যক্ত করে। আর এর মধ্যেই আরজি কর মামলার (RG kar Hospital Case) কবে শুনানি হবে, তা জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court of India) ।

ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই অনুযায়ী, এই এই মুহূর্তে দেশের সবথেকে হাই প্রোফাইল মামলার শুনানি হবে আগামী ৯ তারিখ। তাৎপর্যপূর্ণ ভাবে সেদিনই আরজি কর মামলায় ধর্ষণ করে খুনের ঘটনার একমাস হচ্ছে। কী হবে ওইদিন? বিচার পাবে অভয়া? একাধিক প্রশ্ন নাগরিক সমাজের। শুধু তাই নয়, গোটা দেশ এখন তাকিয়ে সোমবারের আদালতের শুনানির দিকে।
জানা যাচ্ছে, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিশেষ বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হবে। বিশেষ বেঞ্চে থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। সুপ্রিম কোর্টে ১০ নম্বর কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি হবে। বলে রাখা প্রয়োজন, গত শুনানিতে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলে ডিভিশন বেঞ্চ। এমনকি তদন্ত প্রক্রিয়াকে নিয়েও প্রশ্ন তোলে প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চ।
আর সেই সমস্ত প্রশ্নের উয়ত্তর দিতে আগামী শুনানিতে কলকাতা পুলিশের এক তদন্তকারী আধিকারিককে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেয়। সেই অনুযায়ী, সোমবার মামলার শুনানিতে কেউ পুলিশের তরফে থাকেন কিনা সেদিকেই নজর। শুধু তাই নয়, খুনের মামলার তদন্ত (Kolkata doctor rape-murder case) কতটা এগোল তা প্রধান বিচারপতির বেঞ্চকে রিপোর্ট আকারে জানানোর নির্দেশও দেওয়া হয়।
সেই রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ ঘটনার এক মাস কেটে গেলেও এখনও ধর্ষণ এবঙ্গ খুনের মামলায় কাউকে গ্রেফতার করতে পারেনি সিবিআই। দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। এই অবস্থায় তদন্ত কোন পথে তা স্পষ্ট হবে সিবিআই রিপোর্টে।












Click it and Unblock the Notifications